বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

পুজো মিটতে না মিটতেই দুঃসংবাদ! বিসর্জনের পর গঙ্গা থেকে দুর্গা প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু হল বিজেপি নেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতে না মিটতেই দুঃসংবাদ! বিসর্জনের পর গঙ্গা থেকে দুর্গা প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু হল বিজেপি নেতার। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে ভদ্রেশ্বরের শ্রীমানি ঘাটে। মৃতের নাম গৌরী সাহানি। তিনি স্থানীয় বিজেপির শক্তিকেন্দ্র ছিলেন। যার ফাইল রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, বুধবার রাতের দিকে প্রতিমার বিসর্জনের পর কাঠামো কুড়োতে ওই ঘাটে নেমেছিলেন গৌরী বাবু। গঙ্গায় নেমে তলিয়ে যান তিনি। তাঁকে ডুবতে দেখে স্থানীয়রা তড়িঘড়ি গঙ্গায় ঝাঁপ দেন এবং তাঁকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নিয়ে গেলেন ৬১ বছরের ওই বিজেপি নেতাকে বাঁচানো সম্ভব হয়নি।

দশমী তথা বুধবার ভদ্রেশ্বরের শ্রীমানি ঘাটে সকাল থেকেই দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল। গৌরী বাবু প্রতিমার কাঠামো বিক্রি করেন। সেই উদ্দেশ্যেই গতকাল সন্ধ্যায় প্রতিমা বিসর্জন পর্ব শেষ হতেই জলে নেমে পড়েন তিনি। তখনই ঘটে বিপত্তি। গঙ্গায় তখন ভাঁটা ছিল। সেই সময় নদীর পলিতে তাঁর পা আটকে যায়। কিছুক্ষণ ধরে সেই বাঁধা কাটিয়ে ঘাটে ওঠার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। বয়সের জেরে শক্তিতে কুলোয়নি তাঁর। অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা তাঁকে নদী থেকে তুলে দ্রুত চন্দননগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করে স্থানীয় বাসিন্দা তথা বিজেপির অন্য নেতা মদন প্রসাদ সাউ জানান, গৌরী সাহানি শ্রীমানী ঘাটের কাছেই বসবাস করতেন। ভদ্রেশ্বর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গাপাড়ের বাসিন্দা ছিলেন। প্রতিমার কাঠামো তুলে বিক্রি করার পেশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। গৌরী এমনিতেই অসুস্থ ছিলেন। তা সত্ত্বেও প্রতিমার কাঠামো তুলতে গিয়েছিলেন তিনি। আর সেই কাজ করতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি হল। 

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের