ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত ৫ সোনা পাচারকারী, উদ্ধার বিপুল সোনা

ডিরেক্টার অব রেভিনিউ ইন্টিলিজেন্স কাস্টমসের মালদা জেলা থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচার করতে গিয়ে সোনাসহ পাঁচজনকে গ্রেফতার করল জেলা কাস্টমসের বিশেষ দল। উদ্ধার হয়েছে ৬কেজি ৭১২গ্রাম সোনার বাট। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তের কেষ্টপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জেলার তদন্তকারী সংস্থা।

রাজস্ব দফতর সুত্রে খবর,ধৃতদের নাম অখিল মোরাল(৫২), আশিষ কুমার দত্ত(৪৬),উত্তম কুমার দত্ত(৫৫), দিপেশ কুমায় ঘোষ(৪২) ও অতুল দাস(৪৩)। এদের প্রত্যেকের বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানা এলাকায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মালদা বহরমপুর ও শিলিগুড়ি রাজস্ব দফতরের যৌথ উদ্যোগে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জহুরা তলার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনের নাম উঠে আসে। ধৃত ব্যক্তিকে নিয়ে ওই চারজনের খোঁজ শুরু করে রাজস্ব দপ্তরের বিশেষ দল। এরপরই তাদের গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১২ গ্রাম সোনার বাট। 

জেলা কাস্টমসের স্পেশাল সরকারি আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলী জানান, ‘ডিরেক্টার অব রেভিনিউ ইন্টিলিজেন্স কাস্টমসের মালদা জেলা থেকে ৬ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ১৫ লক্ষ টাকা। এই পাঁচজন মূলত সোনাগুলি মালদা হয়ে বাংলাদেশে পাচার করছিল। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের হিলি থানা এলাকায়। ধৃতদেরকে এদিন জেল হেফাজতে পাঠানো হয়েছে।

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর