গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

গঙ্গার ভাঙনে রেল চলাচলে বড় প্রভাব। বাতিল একাধিক ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গার ভাঙনে রেল চলাচলে বড় প্রভাব। বাতিল একাধিক ট্রেন। ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। মালদহ ডিভিশনের সাহিবগঞ্জ–বারহারওয়া শাখায় সাকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যবর্তী গঙ্গার তীরবর্তী বাঁধ ভেঙে মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। বর্তমানে গঙ্গার নদীর রেললাইন ঘেঁষা এলাকায় সংস্কারের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত করা হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেন। ঘুরপথে চলছে একাধিক ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন মালদহ ডিভিশনের যাত্রীরা। জানুন ট্রেন বাতিলের সংক্ষিপ্ত তালিকা..

বাতিল ট্রেনগুলি হল: ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা টাউন MEMU, ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU, ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU, ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ MEMU, ৫৩৪১১ বারহারওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ এক্সপ্রেস, ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ MEMU, ৬৩৪০২ মালদা টাউন–সাহেবগঞ্জ MEMU, ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ MEMU, ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ MEMU,  ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান MEMU,  ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার।

ঘুরপথে চলবে: ১৩১০৬ বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস (২৯ সেপ্টেম্বরের যাত্রা) এবং ১৩০২০ কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস (২৮ সেপ্টেম্বরের যাত্রা) নির্ধারিত রুটের পরিবর্তে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে ঘুরবে। দুই ট্রেনের স্টপেজ থাকবে ভাগলপুর ও দেওঘর। অন্যদিকে ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস (৩০ সেপ্টেম্বরের যাত্রা) কিউল–ঝাঝা–আসানসোল হয়ে ঘুরিয়ে চালানো হবে। ১৩৪০৪ ভাগলপুর–রাঁচি ভানাঞ্চল এক্সপ্রেস (যাত্রা শুরু ৩০ সেপ্টেম্বর) এবং ১৩০৭২ জামালপু্র–হাওড়া এক্সপ্রেসগুলিকে (যাত্রা শুরু ৩০ সেপ্টেম্বর) ভাগলপুর-দুমকা-রামপুরহাট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (যাত্রা শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর) এবং ১৫৭৪৪ ভাটিন্ডা-বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেসগুলিকে (যাত্রা শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর) জামালপুর-মুঙ্গের-কহারটি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে:  ৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জারের (২৯ সেপ্টেম্বরের যাত্রা) যাত্রা বারহারওয়াতেই শেষ হবে। এছাড়া ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার এবং ১৩৪০৯ মালদা টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস (দুটিরই ৩০ সেপ্টেম্বরের যাত্রা) সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার (৩০ সেপ্টেম্বরের যাত্রা) বারহারওয়া থেকে যাত্রা শুরু করবে।

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা