এই মুহূর্তে

পেনশনের কাগজপত্র পেয়ে মমতা ও অভিষেককে ধন্য়বাদ ইরা বসুর

নিজস্ব প্রতিনিধি: কথামতোই বুধবার পেনশনের কাগজপত্র হাতে পেলেন ইরা বসু। রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শ্যালিকা ইরা বসুর পেনশন নিয়ে টালবাহানা দীর্ঘ সময়ের। যার অবসান হল বুধবার, উত্তর ২৪ পরগনার ডিআই নিজে খড়দায় ইরা বসুর বাড়িতে গিয়ে পেনশনের কাগজপত্র তুলে দিলেন। আপাতত ১৩ হাজার ৯৮৫ টাকা করে পেনশন পাবেন ইরা বসু। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১লা মে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। অর্থাৎ, বকেয়া পেনশনের টাকাও তিনি পাবেন। এদিন পেনশনের নথিপত্র হাতে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইরা বসু।

সেই ২০০৯ সালে অবসর নিয়েছিলেন শিক্ষিকা ইরা বসু। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১২ বছর। তবুও তিনি প্রাপ্য় পেনশনের টাকা হাতে পাননি, এমনকি কোনও কাগজপত্রও হাতে পাননি বলে দাবি করেছিলেন তিনি। ইরা বসুর আরেকটি পরিচয় আছে, তিনি রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্য়ালিকা। সম্প্রতি খবরের শিরোনামে আসেন ইরা বসু। ডানলপ ও বরানগরের রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীয়ের বোন। খবর প্রকাশ হতেই পুলিশের তৎপরতায় চিকিৎসা করানো হয়, তবে এখন বাড়িতেই আছেন। খবরটি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কানে আসে। তিনিই প্রয়োজনীয় ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেটাই হল, ১২ দিনের মধ্য়েই জটিলতা কাটিয়ে পেনশন চালু হল শিক্ষিকার।

এদিন পেনশনের কাগজপত্র হাতে পান তিনি। পরে বলেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে আন্তরিক ধন্য়বাদ জানাচ্ছি। তাঁদের জন্য়ই জীবিত অবস্থায় পেনশন পাচ্ছি। উল্লেখ্য, ২০০৯ সালের ১লা মে থেকেই পেনশন চালু হবে ইরা বসুর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেলেনি বকেয়া DA, রাজ্যের মুখ্যসচিব–অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস

বেলডাঙা সহ ৪ টি থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাতে ১ কোটি ৫৫ লক্ষ টাকা দিলেন ইউসুফ পাঠান

পরিবারের আপত্তি, প্রেমদিবসের আগে পালিয়ে বিয়ে করে আত্মহত্যার চেষ্টা যুগলের

ভুয়ো টিটিই সেজে প্রতারণার ফাঁদে ফেলে যাত্রীদের সর্বস্বান্ত করার অভিযোগে ধৃত দুই

কাশির নিষিদ্ধ সিরাপ পাচার করতে গিয়ে দিনহাটায় গ্রেফতার বিজেপি নেতা

সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ