নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএএসআইয়ের 'ঘাঁটি' তথা 'সেল' তৈরি করার চেষ্টায় ছিল পাক চর রানা রউফ খালিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএএসআইয়ের ‘ঘাঁটি’ তথা ‘সেল’ তৈরি করার চেষ্টায় ছিল পাক চর রানা রউফ খালিদ। পাকিস্তানের ইসলামাবাদ থেকে এমনটাই নির্দেশ এসেছিল রানার কাছে। সম্প্রতি হাবড়া থেকে পাকিস্তানের ওই নাগরিক রানাকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতার তপসিয়া থেকে মহম্মদ ইজাজ নামে আরও এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। দুজনেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সক্রিয় সদস্য। বাংলা থেকে তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল।

পুলিশ সূত্রের খবর, চরবৃত্তির জন্যে ‘এসপিওনেজ সেল’ তৈরি করে সোশ্যাল মিডিয়া মারফত ও সরাসরি আইএএস এজেন্ট নিয়োগ করছিল রানা। এমনকি নেপালের এক তরুণীকে বিয়েও করেছিল সে। কাঠমান্ডুতেই শিলু নামে এক নেপালি তরুণীকে বিয়ে করেছিল রানা। এছাড়া পুলিশি তদন্তে রানার বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই বাংলাদেশের ঢাকা থেকে সরাসরি বিমানে করাচি যাওয়ার ছক কষেছিল রানা। সেখানে ISI-এর সদর দফতর তথা ইসলামা বাদের সেক্টর সেভেনে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাঁর। এক্ষেত্রে ঢাকার পাক দূতাবাসের এক আধিকারিক তাঁকে সাহায্য করত।

শুধু তাই নয়, বাংলায় জঙ্গি মডিউলগুলিকে কীভাবে সক্রিয় করে তোলা যায়, কীভাবে সেনা ও সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ছাউনিগুলিতে হামলা চালানো যায়, সবটা নিয়েই আইএএস আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা ছিল রানার। তাঁর সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বড় সাফল্য পেয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর আগেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ক্রমাগত জেরা করছেন রাজ‌্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এখনও পর্যন্ত কতগুলি ‘সেল’-এ সে কতজনকে নিয়োগ করেছে, সবটাই জানার চেষ্টা করছে পুলিশ। আরও জানা গিয়েছে, নেপালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ISI এজেন্ট। তাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রেখেছিল রানা। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে সিমকার্ড তুলেছে সে। শিলিগুড়ি থেকে দু’টি সিমকার্ড সংগ্রহ করেছিল সে। আরও তথ্য জানতে রানাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল