খেমাশুলিতে দিনভর কুড়মি সম্প্রদায়ের অবরোধ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কুড়মি সম্প্রদায়কে এস টি তালিকাভুক্ত করা এবং সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠানোর দাবিতে মঙ্গলবার সকাল ছটা থেকে পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলার খড়গপুর লোকাল থানার খেমাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে কুড়মি সমাজ। গরাম পূজার মধ্য দিয়ে গরাম থানে শপথ নিয়ে শুরু হয় ৬ নম্বর জাতীয় সড়ক(State High way) অবরোধ শুরু হয় খেমাশুলিতে।

যার ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কের খেমাসুলি থেকে ঝাড়গ্রামের গুপ্তমনি পর্যন্ত লম্বা লাইন পর্ণবাহী ট্রাকের। ঝাড়গ্রাম জেলার গুপ্তমনি, বালিভাষা, লোধাশুলি এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে লম্বা গাড়ির লাইন পড়েছে। কুড়মি সমাজের ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে গোটা জঙ্গলমহল(Jangalmahal) এর জনজীবন স্তব্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে বিভিন্ন গাড়ির চালক ও খালাসিরা সমস্যায় পড়েছেন। তারা রাস্তার উপরে পানীয় জল পাচ্ছেন না, খাবার পাচ্ছেন না।

বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই। যদিও বেলা বাড়ার সাথে সাথে ঝাড়গ্রামের (Jhargram) বালিভাষা থেকে বাইপাস রাস্তা মানিকপাড়া ভিতর দিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের গাড়িগুলোকে পাস করানো হয়। কিন্তু যে গাড়িগুলো আগে থেকে দাঁড়িয়ে গেছে তারা দাঁড়িয়েই রয়েছে। কখন কবে অবরোধ উঠবে কারো জানা নেই।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড