বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:বেদখল জমিতে  রিসর্ট নির্মাণ, নোটিস জারি বন দফতরের। আবারও বন দফতরের জমি দখলের অভিযোগ। এর আগেই শালবন দখলকে ঘিরে বিতর্ক, এবার একই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জিতুশোল(Jitusoal) এলাকায়। বন দফতরের দাবি, ওই এলাকায় যে রিসর্ট নির্মাণ হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে বন দফতরের জমির উপর গড়ে তোলা হচ্ছে। জানা গিয়েছে, লোধাশুলির(Lodhasuli) রেঞ্জ অফিসার নির্মীয়মাণ রিসর্টের পাঁচিলে নোটিস সাঁটিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করেই চলছে নির্মাণকাজ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের কোনো উত্তর পাননি। ঝাড়গ্রামের ডিএফও(DFO) উমর ইমাম বলেন, “১০০ শতাংশ নিশ্চিত, জায়গাটি বন দফতরের। সোমবার বিকেলে রেঞ্জ অফিসে গিয়ে কর্মীরা লিখিতভাবে জানিয়েছেন, কাজ আপাতত বন্ধ থাকবে।”

বন দফতরের নোটিসে জানানো হয়েছে, জঙ্গলখাসের ৭৩১টি মৌজার মধ্যে ৩৯ নম্বর প্লটটি বন দফতরের জমি। তা অবৈধভাবে দখল করে নির্মাণ চলছে, যা বন আইন লঙ্ঘনের শামিল। সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও কাজ থামেনি। এক কর্মচারীর দাবি, “মালিক এক বছর আগে জমিটি কিনেছেন। মালিকের নির্দেশেই কাজ করছি।” জমির মালিক বলে নিজেকে দাবি করেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা গোবিন্দ মাইতি।তবে বন দফতরের প্রশ্ন , কীভাবে তাদের জমি ব্যক্তিগত নামে রেকর্ড হল? দফতরের ব্যাখ্যা, “কিছু ক্ষেত্রে বন দফতরের জমি ভুলবশত রেকর্ডে অন্য নামে চলে গিয়েছে। তারপর একাধিকবার হাতবদল হয়ে বিক্রি হয়েছে।

এর পেছনে সক্রিয় রয়েছে জমি মাফিয়া চক্র।” জঙ্গলমহলের এই জেলায় ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে বনভূমি। জঙ্গল কেটে গড়ে উঠছে একের পর এক বেসরকারি হোম-স্টে ও রিসর্ট। লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জে ইতিমধ্যেই বন দফতরের অনেক জমি দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এতে হাতির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি দখল হওয়া জমিতে ফলের বাগান তৈরি করায় হাতি সেখানে ঢুকে পড়ছে। এই পরিস্থিতিতে বন দফতর বেদখল জমি পুনরুদ্ধারে নামছে জোরকদমে। ইতিমধ্যে নকশা দেখে একের পর এক জায়গা চিহ্নিত করে নোটিস জারি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম।

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর