এই মুহূর্তে

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি : পূর্বাভাস মেনে সরস্বতী পুজোতে শহরে নেমেছে পারদ। বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবার শীতের আমেজ একটু রয়েছে। সরস্বতী পুজোর দিন সকালে হালকা শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। এদিন কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। সিট চলে যাওয়ার আশঙ্কা তে মন খারাপ হয়েছিল অনেকেরই। কিন্তু সরস্বতী পুজোর দিন সকালে সেই পরিস্থিতির বদল হয়েছে। শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৪.৫। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রী বেশি।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, সরস্বতী পুজোতে তাপমাত্রা নামতে পারে রাজ্যে। সেই মতো একদিন সকালে তাপমাত্রা নিম্নমুখী। এদিন কলকাতার বাতাসে দলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০%। আগামী তিন দিনে তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা ১৪ ১৫ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে। আগামী দুই দিন দক্ষিণবঙ্গ এবং চার দিন উত্তরবঙ্গের দুই একটি স্থানে হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। 

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত এখন বিদায়ের পথে। ডিসেম্বর শীতের কনকনানি টের পেয়েছে বঙ্গবাসী। এখন তার দেখাই নেই। রাজ্যজুড়ে হাওয়া বদল। সকালে ও রাতের দিকে ঠাণ্ডা একটু অনুভূত হলেও বেলা বাড়লেই অস্বস্তি হচ্ছে। আগামী ৭ দিন এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। রবিবার তাপমাত্রা বাড়বে। এমনভাবেই তাপমাত্রার ওঠানামা চলবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী ৪-৫ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাতে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ