ট্যাক্সিতে মূক ও বধির তরুণীকে ধর্ষণ! ধৃত ১

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নির্যাতিতা কাজ সেরে বাড়ি ফেরার পথে পার্ক সার্কাসের আম্মেদকর সেতুর পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় করিম আলম নামে এক যুবক তাঁকে হাত ধরে টেনে গাড়িতে তোলে। এর পর তাঁকে পঞ্চান্নগ্রামে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজ সেরে বাড়ি ফেরার পথে সেতুর ধারে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। তাও সেটা খাস কলকাতায়। সন্ধ্যাবেলায়। অভিযোগ সেই সময়েই তাঁকে জোর করে হাত ধরে টেনে ট্যাক্সিতে তোলেন এক যুবক। পরে সেই যুবক বাইপাসের ধারে নিয়ে গিয়ে ট্যাক্সির মধ্যেই তাঁকে ধর্ষণ করেন। যদিও পরে সেই যুবক ধরাও পড়েছেন পুলিশের হাতে। কিন্তু এই ঘটনা ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। তারমধ্যে যেমন শহর কলকাতায় মহিলাদের নিরাপত্তাজনিত প্রশ্ন যেমন রয়েছে তেমনি অভিযোগের ধরন নিয়েও প্রশ্ন রয়েছে। পার্ক সার্কাসে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন ওই নির্যাতিতা। সেখান থেকেই ফেরার পথে ঘটে ধর্ষণের ঘটনা।

ঠিক কী হয়েছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নির্যাতিতা কাজ সেরে বাড়ি ফেরার পথে পার্ক সার্কাসের আম্মেদকর সেতুর পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় করিম আলম নামে এক যুবক তাঁকে হাত ধরে টেনে গাড়িতে তোলে। এর পর তাঁকে পঞ্চান্নগ্রামে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। রাতে তাঁকে ইএম বাইপাসের ধারে রেখে চলে যায় সে। এর পর প্রগতি ময়দান থানায় গিয়ে গোটা ঘটনা জানান তরুণী। নির্যাতিতা মূক ও বধির হওয়ায় পুলিশ প্রথমে তাঁর কথা বুঝতে পারেনি। পরে সাংকেতিক ভাষা বিশেষজ্ঞের সহায়তা নিয়ে তরুণীর অভিযোগ শোনে পুলিশ। তার পর শুরু হয় অভিযুক্তের খোঁজ। শুক্রবার সকালে আনন্দপুর থেকে করিম আলমকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার টিআই প্যারেডে অভিযুক্তকে শনাক্তও করেছেন তরুণী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের প্রকৃত নাম কামরান আলম। কিন্তু ওই নির্যাতিতার কাছে সে নিজেকে পরিচয় দিয়েছিল করিম আলম বলে। তরুণীর সঙ্গে সে পূর্ব পরিচিতও ছিল। তাই ঘটনার দিন তাঁকে হাত ধরে ট্যাক্সিতে তুললেও তিনি বাধা দেননি। তারপরে পঞ্চাননগ্রামে একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে গাড়ির মধ্যেই ওই তরণীকে ধর্ষণ করে অভিযুক্ত। নির্যাতিতার ব্যাগে ৫ ঘটনার সময় ৫ হাজার টাকা ছিল। সেই টাকাও নিয়ে নেয় অভিযুক্ত। জানা গিয়েছে, গাড়িটি এসি ট্যাক্সি ছিল এবং তাতে একটি বিশেষ চিহ্ন ছিল। সেই চিহ্নের সূত্র ধরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা