লক্ষ্য নবান্ন দখলের ভোট, বীরভূম ও পুরুলিয়ার কর্মীদের সঙ্গে বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জেলাওয়ারি বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়া ও বীরভূম জেলার দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন তিনি।  ক্যামাক স্ট্রিটে নিজের কার্যালয়ে পুরুলিয়া এবং বীরভূম সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে আলোচনায় বসছেন তিনি। এই বৈঠকে হাজির থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

জানা গিয়েছে, বীরভূমের কোর কমিটিকে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ সহ বাকিদের এদিন কী বার্তা দেওয়া হয় সেটাই দেখার। ইতিমধ্যে বোলপুরে কোর কমিটির বৈঠকে ফোন করে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একাধিক জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেই সকল বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। নিজের নিজের ঘর গোছাতে, ঘর শক্ত করার কাজে নেমে পড়েছে। সেই মতো তৃণমূলও নিজের ঘর সামলানোর কাজ শুরু করেছে। শক্ত ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি কম শক্তিশালী জায়গাগুলোকে বেশি নজর দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান, কৃষ্ণনগর, বনগাঁ, দমদম,ব্যারাকপুর, হাওড়া সদর, হাওড়া গ্রামীণ এবং ঝাড়গ্রাম সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক সেরেছেন। উত্তরের সাংগঠনিক জেলা নিয়েও বৈঠক করেছেন তিনি। সর্বত্রই দলের অন্দরের সমস্যাকে দূরে রেখে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

আগেই বলে দেওয়া হয়েছে, দলে কোনও ধরনের গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না। দলকে শক্তিশালী করতে সবাইকে এক যোগে লড়াই করতে হবে। বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভায় দলকে কীভাবে সংগঠিত করতে হবে, সেই নির্দেশ আজকের বৈঠকে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংগঠনিক দিক থেকে এই জেলায় তৃণমূলের শক্তি কম। তাই এখানে বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর