‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তায় যেখানে-সেখানে থুতু ফেললেই আর শুধু জরিমানা দিয়ে পার পাওয়া যাবে না। যিনি রাস্তায় থুতু ফেলবেন, তাঁকেই সেই জায়গা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সেই পরিষ্কারের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করা হবে। শহরের পরিচ্ছন্নতা নিয়ে এমনই কড়া বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বালিগঞ্জ থানার রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর পরিষ্কার রাখার বিষয়ে একাধিক বার্তা দেন মন্ত্রী। অগ্নিমিত্রার কথায়, শুধু প্রশাসন বা পুরসভার পক্ষে শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। এর জন্য সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তিনি বলেন, ‘’রাস্তায় থুতু ফেললেন, তাঁর জরিমানা দিয়ে দিলেন। ভাবলেন, কিছু টাকা দিয়ে দেব, ঠিক আছে। কিন্তু সেটা নয়। যিনি ফেলবেন, তাঁকে দিয়েই পরিষ্কার করাব। তারপর সেই ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে দেওয়া হবে’। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, শহরকে পরিষ্কার রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। বাড়িতে জমা জল না রাখা, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গি প্রতিরোধে সচেতন থাকার আবেদন জানান তিনি।

আরও পড়ুনঃ হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

মন্ত্রী বলেন, ‘সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষকে সচেতন হতে হবে’। তাঁর আরও বক্তব্য, সারা বছর শহরকে পরিষেবা দেওয়া পুরকর্মীরাই প্রকৃত ‘হিরো’। শহর পরিষ্কার রাখা এবং স্বচ্ছতা বজায় রাখতে পুরসভা, মেট্রো এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার বার্তাও দেন তিনি।

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

ইলন মাস্ক-সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ কর্তাদের সমর্থন, এনভিডিয়ার CEO পদে ফিরছেন জেনসেন হুয়াং?

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক