বন্দুক উঁচিয়ে তাড়া নিরাপত্তারক্ষীর, দিলীপের প্রচারে তুমুল উত্তেজনা

যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে গো ব্য়াক ধ্বনি ওঠে। বিক্ষোভ ঠেকাতে দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে ঘিরে গো ব্য়াক ধ্বনি ওঠে। বিক্ষোভ ঠেকাতে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে তেড়ে যান বলে অভিযোগ। এরপরই গোলমাল চরম আকার নেয়। এলাকা মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে। সোমবার সকালে প্রচারের শেষ দিনে যদুবাবুর বাজারে দিলীপের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়।

জানা যাচ্ছে, সোমবার সকালে যদুবাবুর বাজারে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পড়েন বিজেপি সাংসদ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। বিজেপির দাবি, তৃণমূল সমর্থকরাই বিক্ষোভে সামিল হয়েছিল। শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা। একদিকে দেওয়া হয় জয় বাংলা স্লোগান। অন্য়দিকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপরই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বন্দুক উঁচিয়ে তেড়ে যেতে। রীতিমতো বন্দুক তাঁক করে তাঁরা দিলীপ ঘোষকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। এরপরই পরিস্থিতি চরম ওঠে। যদিও বিজেপি নেতাদের দাবি, দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে ভিড় হঠানোর চেষ্টা করেছিলেন।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার