বদলি হলেন আরজি কর মেডিকেল কলেজের ডেপুটি সুপার

আর জি কর মেডিকেল কলেজের ডেপুটি সুপার পদে ছিলেন সুপ্রিয় চৌধুরী। তাঁকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ডেপুটি সিএমওএইচ-২ পদে বদলি করা হয়েছে। পরিবর্তে আর জি করের ডেপুটি সুপার পদে আনা হচ্ছে ত্রিদিব মুস্তাফিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই ছাত্র আন্দোলন চলছিল হাসপাতাল চত্বরেই। পড়েছিল পোস্টারও যেখানে দাবি করা হচ্ছিল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগ। কিন্তু তাঁকে স্বস্থানে রেখেই রাতারাতি বদলি করে দেওয়া হল মেডিকেল কলেজের ডেপুটি সুপারকে। আর তাঁর জেরেই সংবাদের শিরোনামে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজ্যের প্রথম সারির এই হাসপাতালের তথা মেডিকেল কলেজের ডেপুটি সুপার পদে ছিলেন সুপ্রিয় চৌধুরী। তাঁকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ডেপুটি সিএমওএইচ-২ পদে বদলি করা হয়েছে। পরিবর্তে আর জি করের ডেপুটি সুপার পদে আনা হচ্ছে ত্রিদিব মুস্তাফিকে। অনেকেই মনে করছেন এই বদলির পিছনে হাসপাতালে চলা ছাত্র আন্দোলনই দায়ী।

সুপ্রিয়বাবুর বদলির জেরে অবশ্য ছাত্র আন্দোলন স্থিমিত হবে না বলেই জানিয়ে দিয়েছে আন্দোলনরত ছাত্ররা। তাঁদের দাবি, হাসপাতাল তথা মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন। ১২ দফা দাবিতে চলা আন্দোলনে হস্টেল সমস্যার বিষয় যেমন ছিল, তেমন‌ই ছিল চিকিৎসক পড়ুয়াদের হেপাটাইটিস বি টিকাকরণ না হ‌ওয়া, কলেজ চত্বরে ছাত্র-ছাত্রীদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং সর্বোপরি হস্টেল কমিটি গঠন নিয়ে চিকিৎসক পড়ুয়াদের অসন্তোষ। কিন্তু এসব নিয়ে কার্যত একবগ্গা নীতি নিয়ে চলেছেন অধ্যক্ষ। আর তাঁর জেরেই মেডিকেল কলেজ ক্যাম্পাসে পোস্টার দিয়ে তাঁর পদত্যাগ দাবি করেছিল আন্দোলনরত পড়ুয়ারা। কিন্তু স্বাস্থ্য দফতর তাঁকে নিজ পদে ধরে রেখে বদলি করলো সুপ্রিয় চৌধুরীকে। তাই আন্দোলনকারীরাও জানিয়ে দিয়েছে তাঁরা আন্দোলন তুলবেন না।

উল্লেখ্য একাধিক দাবি-দাওয়াকে কেন্দ্র করে গত অগস্ট মাসে একবার আরজি করের অধ্যক্ষকে ঘেরাও করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। সেই সময় কোনও মতে গোটা বিষয়টি ধামাচাপা পড়লেও সম্প্রতি আবার পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয় হাসপাতালে। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক বিতর্কিত পোস্টার দিয়েছে আন্দোলনরত পড়ুয়ারা। অধ্যক্ষের বিরুদ্ধে লেখা সেই পোস্টারগুলি খুলে নেওয়ার নির্দেশ দেন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ। সূত্রের খবর, এরপরই সঞ্জয় বশিষ্ঠকেও ঘেরাও করা হয়। তিনি সুগারের রোগী। জলও পর্যন্ত খেতে পারেননি বলে গুরুতর অভিযোগ ওঠে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়ায় প্রথমে এমারজেন্সি এবং পরে আইসিইউ-তে ভর্তি করা হয়। এসবের মাঝেই শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয় সুপ্রিয় চৌধুরী নতুন দায়িত্ব নিয়ে আলিপুরদুয়ারে যাচ্ছেন। ডেপুটি সিএমওএইচ-২ পদে কাজ করবেন তিনি। আরজিকরের ডেপুটি সুপার পদের দায়িত্ব সামলাবেন ত্রিদিব মুস্তাফি।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী