৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগে কসবায় রাতভর তল্লাশি ইডি’র

বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবার অভিজাত আবাসনে রাতভর তল্লাশি চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত তল্লাশি চালান গোয়েন্দারা। বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে এদিন তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। বেশকিছু নথি তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন।

ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কসবায় বুধাদিত্য চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে রাতভর টানা তল্লাশি চালান তাঁরা। শুক্রবার ভোড় ৪টে ১০ মিনিট নাগাদ ওই অভিজাত আবাসন থেকে বের হন ইডির গোয়েন্দারা। বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৩৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গত বছর জুলাই মাসে আনন্দপুর থানার পুলিশ একটি মামলায় গ্রেফতার করেছিল। শেক্সপিয়র সরণি থানা ও নিউ টাউন থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৩৭ কোটি টাকা প্রতারণা করেছেন বুধাদিত্য, এমনটাই অভিযোগ। গত বছর গ্রেফতার হলেও পরে জামিনে ছাড়া পান তিনি। বুধাদিত্য ভুয়ো ওয়েবসাইট বানিয়ে স্বাস্থ্য দফতরে টেন্ডার দেওয়ার কথা বলে টাকা নিতেন বলে অভিযোগ। শুধু তাই নয় একাধিক চিকিৎসা কেন্দ্র বা ক্লিনিকের কাছ থেকেও অভিযুক্ত টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হলেও। কাউকে গ্রেফতার করেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।

উল্লেখ্য সম্প্রতি কলকাতা শহরের একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। গত সপ্তাহে ১০-১২ জনের ইডি আধিকারিকদের একটি দল বালিগঞ্জে হানা দেয়। নির্মাণ সংস্থা ‘গজরাজ গ্রুপ’ এর কর্ণধার বিক্রম শিকারিয়ার বাড়ি ও অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু