দিল্লি বা শুভেন্দুর কথায় যেন সিবিআই না চলে, হুঁশিয়ারি ফিরহাদের

বকটুই গ্রামের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে এদিন কড়া বার্তা শোনা গেল ফিরহাদের মুখে। একই বার্তা দিয়েছেন কুণালও। তারমধ্যেই চলছে সিবিআই-য়ের তদন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে বীরভূম জেলার রামপুরহাট থানার বকটুই(Boktui) গ্রামের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। আর সেই সিবিআই তদন্ত নিয়েই এদিন কড়া বার্তা শোনা গেল রাজ্যের পরিবহণ, আবাসন ও পুর দফতরের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমের(Firhad Hakim) মুখে। এদিন তিনি সাফ জানিয়েছেন, ‘বকটুই গ্রামে সিবিআইয়ের তদন্তে কারও লাভ নেই। আগে সিট এ বিষয়ে তদন্ত করছিল। এখন তদন্ত করছে সিবিআই। সিটের হাত থেকেই তো তদন্তভার নিচ্ছে সিবিআই। সিট যাঁদের গ্রেফতার করেছিল, তাঁদের হেফাজতে নিচ্ছে সিবিআই। এ বার যদি দিল্লির নেতারা বা শুভেন্দু অধিকারী কথায় সিবিআই যদি আমাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে, তা হলে আমরা ছেড়ে কথা বলব না।’

বস্তুত ফিরহাদের সুরে সুর মিলিয়ে এদিন কার্যত একই রকমের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানিয়েছেন, ‘সিবিআই তদন্ত হলে তৃণমূল সহযোগিতা করবে। আদালত যখন তদন্তের নির্দেশ দিয়েছে, তখন তদন্ত হবেই। কিন্তু তদন্তের নামে যদি কোনও উদ্দেশ্যপ্রণোদিত কোনও রাজনৈতিক ঘটনা ঘটে, তবে তৃণমূল তাঁর জবাব রাজনৈতিক ভাবেই দেবে। বকটুইয়ের ঘটনার পর থেকে সিপিএম ও বিজেপি একটু বেশিই সক্রিয় হয়ে পড়েছে। তাঁরা যে রাজ্যে শাসনে আছেন, সেখানে কী রকম আইন শৃঙ্খলার ব্যবস্থা রয়েছে, তা সবাই জানে। তদন্তে প্রকৃত দোষীরা শাস্তি পাক। কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেন কোনও পদক্ষেপ না নেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওই এলাকা ঘুরে সব রকম ব্যবস্থা করে এসেছেন, তাঁকেও আক্রমণ করছেন বিরোধিরা। তাঁদের সম্মিলিত চেহারা রাজ্যের মানুষ চিনে ফেলেছে।’

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে বকটুই-কাণ্ডের তদন্তে এদিন সকাল থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এদিন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার সকালে রামপুরহাট থানায় সিটের হাত থেকে আনুষ্ঠানিক ভাবে কেস ডায়েরি-সহ মামলার সব নথি নিজেদের হাতে তুলে নেওয়ার পরই বকটুইয়ের উদ্দেশে রওনা দেন অখিলেশ। অন্য সিবিআই আধিকারিকের পাশাপাশি গ্রামে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ফরেন্সিক, কেমিকেল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। পৌঁছতেই শুরু হয় তদন্তের কাজ। যা চলে প্রায় সারাদিন। অখিলেশ গ্রামে পৌঁছেই শুরু হয় অকুস্থল ঘুরে দেখার কাজ। তিনি নিজেই ঘুরে দেখেন গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি। কথা বলেন, সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। কেস ডায়েরি মিলিয়ে দেখা হয়, নথিভুক্তিতে কোনও রকম ফাঁক থেকে গিয়েছে কি না। এই কাজে সাহায্য করতে অখিলেশের সঙ্গেই ছিলেন রামপুরহাট থানার দুই পুলিশকর্মী। তাঁদের সঙ্গে অখিলেশকে বার বার কথা বলে পরিস্থিতি বুঝে নিতে দেখা যায়। সিবিআই আধিকারিকদের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজে নেমে পড়েন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল, কেমিক্যাল ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। ব্যবহার করা হয় থ্রিডি স্ক্যান। এদিন সিবিআই আধিকারিকদের নিরাপত্তার জন্য আলাদা করে আধাসেনা মোতায়েন করা হয়েছে গ্রামে। পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও।

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের এলোপাথাড়ি গুলিতে নিহত ৩০ বিক্ষোভকারী

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের