এই মুহূর্তে




‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: বেল পাকলে কাকের কি? বিহারের নির্বাচনের ফলাফলে এখানে কোন প্রতিফলন হবে না। শুক্রবার কলকাতা পুরসভায় বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এই মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের(Mayor Firhad Hakim)। তিনি দাবি করেন, বিহারে যে ফলাফলই হোক না কেন পশ্চিমবঙ্গে এস আই আর- এর সেরকম কোন প্রভাব নির্বাচনে পড়বে না। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) পশ্চিমবঙ্গে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই ভরসা রাখেন। বিজেপি নেতাদের বিহারের পর বাংলা টার্গেট প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য ছাগলের তৃতীয় কিছু সন্তান যেমন থাকে সেই অবস্থা বঙ্গ বিজেপির এখানকার নেতাদের।

সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়রের মন্তব্য, দেখতে পাবেন দুটি ছাগলের বাচ্চা দুধ খায় এবং তৃতীয় টি লাফাতে থাকে সেই অবস্থা এখানকার বিজেপির ।তবে বিহারের ফল (Bihar Result)প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া কি তা জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম বলেন এ নিয়ে দলের পক্ষ থেকে যা বলার বলবে। বড়বাজারে বেশ কিছু বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যাচ্ছে না সেখানে বিএলও বাধ্য হয়ে নোটিশ লোককে দিয়ে আসছেন এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বি এল এ টিম।

গোটা বিষয়টি জানানো হচ্ছে পার্টির ওয়ার রুমে। তারপর সেখান থেকে দলের পক্ষে যারা দায়িত্বে রয়েছেন তারা সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করছেন। এই সংক্রান্ত সমস্ত বিষয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটি জানান ফিরহাদ হাকিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাপ কমাক রাজ্য, সাহায্য করুক, BLO দের প্রতি সহানুভূতিশীল শীর্ষ আদালত

CEO দফতরের সামনে BLO-দের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

চাকরি বহালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে চান বিকাশ, পাশে দাঁড়াল সিপিএম

‘বিদ্রোহী’ হুমায়ুনকে গলা ধাক্কা দিয়ে বের করল তৃণমূল নেতৃত্ব

SLST-তে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি খারিজ হাইকোর্টে

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হবু পাইলটের ঝুলন্ত দেহ, দানা বাঁধছে রহস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ