চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাটনগর শান্তি পুরস্কারে সম্মানিত ৪ তরুণ বাঙালি

নিজস্ব প্রতিনিধি: একুশের বুকে বাংলার গর্ব চার তরুণ বাঙালি। চলতি বছরের ভাটনগর শান্তি পুরস্কার পেতে চলেছেন একজন নয়, চার চারজন তরুণ বাঙালি বিজ্ঞানী। কেন্দ্র সরকার জানিয়েছে এবারে মোট ১১জন বিজ্ঞানী এই পুরস্কার পেতে চলেছেন। সেই ১১জনের মধ্যে নাম রয়েছে এই চার বাঙালি তরুণ বিজ্ঞানীর। এ গর্ব শুধু তাঁদেরই নয়, এ গর্ব বাংলা ও বাঙালিরও। যে ৪জন তরুণ বাঙালি বিজ্ঞানী এই সম্মান পেতে চলেছেন তাঁরা হলেন কনক সাহা, কণিষ্ক বিশ্বাস, দেবদীপ মুখোপাধ্যায় ও অনীশ ঘোষ। গত কয়েক বছর ধরেই ভাটনগর পুরস্কারে বাঙালির জয়যাত্রা অব্যাহত। ২০১৯ সালে ৬জন বাঙালি ও ২০২০ সালে ৭ জন বাঙালি এই পুরস্কার পেয়েছেন। এবারে সেই সংখ্যা কিছুটা কমলেও বাঙালির কাছে অবশ্যই তা গর্ব হয়ে থাকলো।

নাসার হাবল টেলিস্কোপ ব্রহ্মাণ্ডে আলোর উৎসের সন্ধান দিতে পারেনি। কিন্তু ভারতের পাঠানো কৃত্রিম উপগ্রহ অ্যাস্ট্রোস্যাট ৯৩০ কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রপুঞ্জ থেকে আসা অতিবেগুনী রশ্মি চিহ্নিত করেছিল এবং তা থেকেই আলোর উৎস সন্ধানে দিশা দেখিয়েছিল একদল বিজ্ঞানী। সেই বিজ্ঞানীদের দলে ছিলেন কনক সাহা যিনি এখন পুণের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স এর অ্যাসোসিয়েট প্রোফেসর পদে রয়েছেন। কনকবাবু এখন গোটা বিশ্বেই কার্যত নক্ষত্রপুঞ্জ সংক্রান্ত গবেষণায় প্রথম সারির বিজ্ঞানী হিসাবে পরিচিত। অন্যদিকে যে প্রযুক্তির ওপরে কম্পিউটারের তথ্য সুরক্ষিত থাকে সেই ক্রিপ্টোগ্রাফি ও কম্পিউটার আর্কিটেকচার নিয়ে গবেষণা করছেন ভাটনগর পুরস্কার বিজয়ী অপর বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়। এর পাশাপাশি তিনি এখন খড়গপুর আইআইটি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। এই দুই বিজ্ঞানীই এবারে ভাটনগর পুরস্কার পেয়েছেন ফিজিক্যাল সায়েন্স বিভাগে। তাঁরা ছাড়া আর কেউ এই বিভাগে এবছরে এই পুরস্কার পাননি।

অপর দুই বাঙালি বিজ্ঞানী যারা এই বছর ভাটনগর পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে কণিষ্ক বিশ্বাস পেয়েছেন কেমিক্যাল সায়েন্স বিভাগে। সলিড স্টেট কেমেস্ট্রি, থার্মোইলেকট্রিক মেটিরিয়াল ও ইনসুলেটর নিয়ে গবেষণা করা এই বাঙালি বিজ্ঞানী এখন বেঙ্গালুরুতে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চে অ্যাসোসিয়েট প্রফেসর পদে রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ