দিল্লি হাইকোর্টে অভিষেক-রুজিরার মামলার শুনানি স্থগিত

শুনানি মঙ্গলবার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সোমবার কয়লা-কাণ্ডে  অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক জায়া রুজিরা বন্দ্য়োপাধ্যায়ের মামলার শুনানি হল না। আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি হাইকোর্টের কাছে একদিন সময় চেয়েছে। ইডির আর্জি মেনে দিল্লি হাইকোর্ট তাদের একদিন সময় দিয়েছে। আগামীকাল মামলার  শুনানি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে অভিষেক বন্দ্য়োপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নিয়ম মেনে সমন পাঠানো হচ্ছে না। পাশাপাশি তারা এও বলে, কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে  হলে  দিল্লি নয়, কলকাতাতেই  এসে জেরা করতে হবে। বন্দ্য়োপাধ্যায়ের তরফে দিল্লি হাইকোর্টে তাদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। কলকাতার একটি মামলায় তাদের দিল্লিতে ডেকে পাঠানোয় আপত্তির কথা জানিয়েছেন অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়। আদালতকে কপিল সিব্বল বলেন তাঁর মক্কেলদ্বয়কে সমন পাঠানোর ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়ম মানেনি। প্রবীণ এই আইনজীবী বলেন, সাধারণভাবে কোনও মহিলাকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে তাঁর বাসস্থানের কাছাকাছি থানায় হাজির হতে বলা হয়। কিন্তু এ  ক্ষেত্রে তাঁর মক্কেলকে দিল্লি তলব করা হয়েছে। তাছাড়া এই মামলা পশ্চিমবঙ্গের আওতাধীন। তাই জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতেই করতে হবে। এবিষয়ে ইডির পাল্টা যুক্তি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। দিল্লিতে সংসদে যোগ দিতে আসেন। সাউথ দিল্লিতে তাঁর বাড়িও রয়েছে। তাই এখানে সপরিবারে এসে থাকতে তাঁর অসুবিধে হবে না বলেই মনে করা হচ্ছে।

এদিন দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সমনে স্থগিতাদেশের আর্জি খারিজ করে বিচারপতি যোগেশ খান্না ইডিকে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের জবাব দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার