এই মুহূর্তে

সকলের জন্য খুলে গেল রাজভবনের ফটক, শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখ থেকে শুরু হলো হেরিটেজ ওয়াক (HERITAGE WALK)। সকলের জন্য খুলে দেওয়া হলো রাজভবনের মূল ফটক। শান্তির বার্তা দিয়ে এদিন নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নতুন বছরের প্রথম দিনে শান্তি মিছিল এবং এনসিসি সাইকেল পরিক্রমার সূচনা করেন রাজ্যপাল। রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ নববর্ষ’। এদিন তিনি বলেন, বাংলা-দেশ-পৃথিবীতে শান্তি আনুন। আরও বলেন, ‘সকলের মঙ্গল কামনা করি’। বাংলা নতুন করে জেগে উঠেছে। পশ্চিমবঙ্গ সমস্ত গৌরব ফিরে পাবে। যৌবনের জয়গান গেয়ে রাজ্যপাল বলেন, যুব সমাজ জানে। ওঁরা পারে। যুবশক্ত জাগছে। ওঁরা উন্মুক্ত। রাজ্যপালের বক্তব্য, শান্তি ও সম্প্রীতি ফিরে আসবেই। উল্লেখ্য, নববর্ষ উপলক্ষ্যে রাজভবনে এদিন সন্ধ্যায় আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান।

এদিন সকালে সাড়ে দশটায় রাজভবনের মূল ফটক খোলার পরে হেরিটেজ ওয়াকে অংশ নেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৩০।

এরপর থেকে প্রত্যেক শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হেরিটেজ ওয়াকের জন্য রাজভবন খোলা থাকবে। প্রবেশ করার জন্য অনলাইন বুকিং করতে হবে। তবে, প্রথম প্রথম আমন্ত্রিতরাই আসতে পারবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ