হাওড়ায় ২ জঙ্গির থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ঘুম উবেছে

Share:

সুব্রত রায়: বিদ্যাসাগর সেতু থেকে গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে জেরা করে উঠে আসা বিস্ফোরক তথ্যে রাজ্যের গোয়েন্দাদের ঘুম উবেছে। জেরাতেই মিলেছে, বড়সড় নাশকতা ঘটাতে হাত মিলিয়েছে ভারত ও বাংলাদেশের তিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন। ওই তিন জঙ্গি(Terrorist) সংগঠন হলো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী), একিউআইএস এবং বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)।

গোয়েন্দাদের জানতে পেরেছেন, বাংলাদেশে(Bangladesh) নব্য জেএমবি’র শিকড় উপড়ে দেওয়ার পরে পুরানো জেএমবির নেতা সাইয়াদুল সালেহা সহ বেশ কয়েকজন জঙ্গি নেতা সক্রিয় হয়েছেন। বাকি দুটি জঙ্গি সংগঠনের নেতৃত্বের সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। উদ্দেশ্য হল রাষ্ট্রের বিরুদ্ধে বড় আঘাত হানা। ধৃত দুই জঙ্গিকে জেরা করে এসটিএফ আধিকারিকরা জানতে পেরেছেন, কলকাতা বিমানবন্দর (Kolkata airport) সংলগ্ন নারায়ণপুর, বাগুইআটির জ্যাংড়া এবং মধ্যমগ্রামের বাদু এলাকার ভেতরে একাধিক মডিউল গড়ে তোলা হয়েছে। হাওড়া, বীরভূম, হুগলি জেলাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। মূলত এদের কাজ আত্মঘাতী হামলার জন্য সুইসাইড স্কোয়াডের সদস্য সংগ্রহ করা। ধর্মপ্রাণ তরতাজা যুবক-যুবতীদের মগজ ধোলাই করে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলাই এদের প্রধান কাজ। শুধু তাই নয়, টাকার প্রলোভন দেখিয়ে যুবক-যুবতীদের নাশকতার কাজে লাগানোর পাশাপাশি হাতিয়ার সংগ্রহের জন্য ব্যবহার করার পরিকল্পনাও করত।

পাক গুপ্তচর সংস্থা আইএসআই তিন জঙ্গি সংগঠনকে এক ছাতার তলায় নিয়ে এসে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনার ছক কষছে। তাই অতিবাম রাজনীতিতে বিশ্বাসী সশস্ত্র বিপ্লবের আদর্শে থাকা মাওবাদী, আল-কায়দা (AQIS) ও আনসারুল্লাহ বাংলা টিম নিজেদের পায়ের তলায় হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে হাত মিলিয়েছে। ইতিমধ্যে ভিন রাজ্যে তাদের একাধিকবার বৈঠক হয়েছে। যা অত্যন্ত চিন্তার বলে মনে করছেন গোয়েন্দারা। ইতিমধ্যে লস্কর-ই-তৈয়বার অন্যতম সদস্য তানিয়া পারভিন, খাগড়াগড় কাণ্ডের হাত কাটা নাসিমোল্লা, মোশারুদ্দিন মোল্লা ওরফে মুসা ধরা পড়ার পরেই এই রাজ্যে জঙ্গি সংগঠনের কার্যকলাপ সম্পর্কে অনেক অজানা তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা।

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক