এই মুহূর্তে

ধাপা-গড়িয়া ঢালাই ব্রিজে নয়া জলপ্রকল্প, কলকাতা পুরসভার উদ্যোগে গ্রীষ্মে স্বস্তি

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকায় জলকষ্ট সমাধানে বড় পদক্ষেপ! আসছে গ্রীষ্মকাল, এই সময়কালে শহরবাসীদের যাতে কোনক্রমে জলকষ্টে ভুগতে না হয়, তাই আগে ভাগেই বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পুরসভার সংযুক্ত এলাকাগুলিতে (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব) পরিস্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে জোরকদমে এগোচ্ছে দু’টি নতুন জল প্রকল্পের কাজ। ধাপা ও গড়িয়া ঢালাই ব্রিজের কাছে নির্মাণ করা হচ্ছে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’। পুর কর্তৃপক্ষের লক্ষ্য, প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করে আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই পানীয় জল সরবরাহ শুরু করা।

কলকাতা পুরসভার সংযুক্ত এলাকাগুলিতে জলকষ্ট কমাতেই এমন বড় পদক্ষেপ নিয়েছে পুর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ধাপায় নির্মীয়মাণ প্লান্টটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন। গড়িয়া ঢালাই ব্রিজেও তৈরি হচ্ছে আরও একটি প্লান্ট, যার দৈনিক উৎপাদন ক্ষমতা ১০ মিলিয়ন গ্যালন। দুটি প্রকল্পেই পরিস্রুত পানীয় জল উৎপাদন করা হবে। সুতরাং এই দুটি প্রকল্প চালু হলে পুরসভার সংযুক্ত এলাকা টালিগঞ্জ, যাদবপুর এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন গ্রীষ্মে জলকষ্ট থেকে মুক্তি পাবেন। যেখানে কয়েক লক্ষ মানুষের বসবাস। এমনটাই দাবি পুর প্রশাসনের। তবে জলপ্রকল্পের জল পৌঁছে দিতে প্রয়োজন বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক। তাই জলপ্রকল্পের নির্মাণ শেষ হলেও জল সরবরাহের চিন্তা থেকেই যাবে পুরসভা কর্তৃপক্ষের মাথায়।

তবে পুরসভা সূত্রের খবর, প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে মোট ৯১টি স্ট্রেচ মিলিয়ে ১৩৫ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই নতুন পাইপলাইন পাতার কাজ শুরু হয়েছে। শেষও হয়ে গিয়েছে ৪৬ কিলোমিটারেরও বেশি অংশে পাইপ বসানোর কাজ। পাইপ বসানোর জন্য স্বাভাবিক ভাবেই বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। এ বার সেই সব রাস্তা দ্রুত মেরামতির কাজে হাত দিয়েছেন পুর কর্তৃপক্ষ। বর্তমানে ২৫টি রাস্তার সংস্কারের কাজ চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই যতটা সম্ভব কাজ শেষ হয়ে যাবে বলে ইঙ্গিত পুর প্রশাসনের। আর এই দু’টি প্রকল্প চালু হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার জলসঙ্কট অনেক টাই কম আনবে বলে আশাবাদী কলকাতা পুরসভা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

মমতার ধর্নামঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কী বললেন?‌ উপস্থিত প্রতীকও

LIVE

অসুস্থ অবস্থায় শুনানিতে ডাক, ধর্না মঞ্চে ক্ষোভ প্রকাশ জয় গোস্বামীর

‘‌নির্লজ্জ দালাল নির্বাচন কমিশন’‌, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তোপ মমতার

‘‌৬০ লক্ষের কী হবে জানি না’‌, বিধানসভায় দাঁড়িয়ে উদাসীন মুখ্য নির্বাচনী আধিকারিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 1 - 0
Goals
Awaiting For Goal
Live Score 1 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte