এই মুহূর্তে




SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

নিজস্ব প্রতিনিধি: এস আই আর ফর্ম বিলি করার ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলা গুলির তুলনায় পিছিয়ে রয়েছে কলকাতা শহর। মঙ্গলবার কলকাতায় কমিশনের প্রতিনিধিদের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠক হয়। সেখানে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে ভোটার তালিকায় এস আই আর(SIR) এর কাজ পর্যালোচনা করার জন্য বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরের আধিকারিক উত্তর এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। শহর কলকাতায় এস আই আর এর কাজের গতি নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় ফর্ম বিলির ক্ষেত্রে অনেক পিছিয়ে কলকাতা। এরপরই বৈঠকে ডিও এবং ই আরও দের নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয় কমিশন। বৈঠকে কমিশনের প্রতিনিধিদল বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএল ওদের নির্দেশ দেয় আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করতে হবে।

ফর্ম সংগ্রহের কাজ ও করতে হবে এর সঙ্গে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বিয়ে লোদের কাজে সাহায্য করবে ero, aero, blo সুপারভাইজাররা। বৈঠকে আলোচিত হয় যে এস আই আর ফরম বিলি করতে গিয়ে বিএলওরা কলকাতায় সমস্যায় পড়েছেন। অনেকেরই নাম ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এস আই আর ফর্ম বিলি এবং তারপর সংগ্রহ এবং পরে বি এল ও অ্যাপ – এ আপলোড করার রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সাত কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটারদের  এস আই আর ফর্ম বিল করা হয়ে গিয়েছে। বি এল ও (BLO)অ্যাপ এ আপলোড হয়েছে প্রায় ছয় কোটি ভোটারের নাম।

কমিশনের নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধনের কাজ ঘোষণার ৩০ দিনের মধ্যে বিএল ওদের বাড়ি বাড়ি গিয়ে এস আই আর প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে। ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিংয়ে যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন। সেই নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রাল রেজিস্ট্রেশন অফিসার। এইসব ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে ই আরো এবং এ ই আর ও। শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের আরও ১১ টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একইসঙ্গে শুরু হয়েছে এস আই আর এর কাজ। যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এস আই আর ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

রণক্ষেত্র যুবভারতী, বিধাননগর পুলিশের ‘‌অপদার্থতার’‌ জন্য ক্ষমা চাইলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ