লকেট ছাড়াই বিজেপির সুকান্ত বরণ! বাড়ছে ফুল বদলের জল্পনা

যদিও লকেট সবটাই জল্পনা বলে বারবার উড়িয়ে দিয়েছেন। এখন এটাই দেখার লকেটের ভবিষ্যতের গন্তব্য কোন ফুলের দিকে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবুলের পথেই পদ্ম ছাড়ছেন লকেট? কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করার খবর আসে। যা নাকচ করে দেন লকেট। কিন্তু তাঁর আচরনে বোঝাই দায় কোন দিকে রয়েছেণ হুগলির সাংসদ। বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। কিন্তু বেশ কিছুদিন ধরেই বঙ্গে নিষ্ক্রিয় লকেট। এমনকি দলের তরফে উত্তরাখণ্ডে দায়িত্ব দেওয়া হলেও কাজ করছেন না সাংসদ। তাই বিজেপির তরফে ধরেই নেওয়া হয়েছে লকেট আর নেই পদ্মতে। এর মাঝেই আজ ইজেডসিসিতে বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভায় গরহাজির হুগলির সাংসদ।

রীতি মেনেই দলের তরফে আমন্ত্রণ পত্র গেলেও সাড়া নেই লকেটের তরফে। যদিও অনুষ্ঠানে না থাকার কারণ হিসেবে ব্যাখ্যায় লকেট জানিয়েছেন, ‘আমি এখন দিল্লিতে দলের কাজেই ব্যস্ত রয়েছি। যাঁরা জল্পনা রটাচ্ছেন তাঁরাই বলতে পারবেন কেন এটা করছেন। ক’দিন আগেই তো সুকান্তর সঙ্গে দেখা হল দিল্লিতে। রাজ্য সভাপতি হওয়ার পরে মঙ্গলবার ওঁর দিল্লির বাড়িতে আমি গিয়েছিলাম। অভিনন্দন জানিয়ে এসেছি। সে দিনই আমার সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে কথা হয়েছে। আমি তখনই জানিয়ে দিয়েছিলাম যে, উত্তরাখণ্ড নিয়ে ব্যস্ততা থাকায় সেই সময়ে কলকাতায় থাকছি না।’ কিন্তু দলের এত বড় অনুষ্ঠানে সর্বস্তরের নেতারা থাকলেও এত ব্যস্ততা যে দিল্লি থেকে কিছুক্ষণের জন্য কলকাতায় আসা গেল না? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ ইজেডসিসিতে রাজ্য বিজেপি-র সব নেতারাই ছিলেন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ছিলেন মঞ্চে। দলের বাকি সাংসদ এবং বিধায়করাও হাজির ছিলেন।

যদিও লকেট সবটাই জল্পনা বলে বারবার উড়িয়ে দিয়েছেন। এখন এটাই দেখার লকেটের ভবিষ্যতের গন্তব্য কোন ফুলের দিকে হয়।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা