এবার নজরবন্দি মাধ্যমিক পরীক্ষার্থীরা!

Share:

নিজস্ব প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নজরবন্দি থাকবে পরীক্ষার্থীরা। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ভিতরে থাকবে সিসিটিভি। শুক্রবার এই নির্দেশিকাই জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকবে।

এদিন মধ্য শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রত্যেক পরীক্ষার দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রত্যেক পরীক্ষা চলাকালীন টানা নয় ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত থাকবে। ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই ফুটেজ সংরক্ষিত থাকবে। ইতিমধ্যে প্রত্যেক ভেনু সুপারভাইজারকে এই নির্দেশিকা পাঠিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, ডেটা নষ্ট হওয়া কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সিসিটিভি ফুটেজ স্টোর করার জন্য একটি ব্যাক আপের ব্যবস্থাও রাখতে হবে।

এর আগে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্যই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। গত বছর থেকেই পর্ষদের তরফে সিসিটিভি বসানোর কথা বলা হয়েছিল। কিন্তু পরীক্ষাকেন্দ্রগুলির সব এলাকা সিসিটিভির আওতায় আনা সম্ভব হয়নি। এবারে যাতে সিসিটিভি বসানোর ব্যাপারে কোনও খামতি না থাকে, সেজন্য আগেভাগেই ভেনু সুপারভাইজারদের নির্দেশিকা পাঠিয়ে দিল মধ্য শিক্ষা পর্ষদ। উল্লেখ্য, পরের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে এই পরীক্ষা।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর