কাল নজরে ভবানীপুর, এক মঞ্চে মমতা-অভিষেক

সভা ভবানীপুরের পদ্মপুকুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: কাল রবিবার সংবাদমাধ্য়মের সব আলো শুষে নেবে ভবানীপুর। সভামঞ্চে দেখা যাবে ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।  দলীয় সূত্রের খবর তেমনই। সভা হবে ভবানীপুরের ঐতিহ্যমন্ডিত এলাকা পদ্মপুকুরে। যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের কাজ চলছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  রবিবার ২৬ সেপ্টেম্বর ৭০ নং ওয়ার্ড এলাকার পদ্মপুকুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের প্রচারসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ মুহুর্তে কর্মসূচি পরিবর্তন করা হয়। ঠিক হয়, অভিষেকের সঙ্গে ওই সভায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই সভায় যোগ দিয়ে তবেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে সভা করবেন।

শনিবার, কলিন লেনে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই ভবানীপুর উপনির্বাচনী প্রচারের শেষ দিন। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাঁড়াতে পারে। ‘গুলাব’-এর প্রভাবে ওই দিনগুলোয় কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে একবালপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা বৃষ্টির কারণে বাতিল হয়েছিল । ফলে সেইদিকে এবার বাড়তি নজর দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে যাতে মমতা-অভিষেকের সভায় বিঘ্ন না ঘটে, তার জন্য সতর্ক দলীয় কর্মীরা।  তাই, রবিবার ফাইনাল রিহার্সাল দিতে চাইছে তৃণমূল। আর সেই ফাইনাল রিহার্সালের মধ্যমণি হতে চলেছেন দুজন তৃণমূল

সেসব আপাতত ভুলে রবিবার মমতা-অভিষেকের যৌথসভার দিকেই নজর সকলের। আর তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো হেভিওয়েট দু’জনের প্রচার সভা ঘিরে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ভবানীপুরের পদ্মপুকুরে। রবিবার সংবাদমাধ্যমের নজরে থাকবে পদ্মপুকুর।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল