বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়ায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সরব হওয়ার ডাক দিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ভাষাকে বাংলাদেশী বলে লেখায় দিল্লি পুলিশের বক্তব্যকে অপমানজনক রাষ্ট্র বিরোধী ও অসাংবিধানিক বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই চিঠির বিষয়টি নিয়ে সর্বস্তরে প্রতিবাদের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বিষয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পী মহলেও বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে। যদিও বাংলাদেশি ভাষা বলা নিয়ে কোন আপত্তি দেখতে পাচ্ছেনা বঙ্গ বিজেপি ব্রিগেড। তৃণমূলের তরফে দিল্লী পুলিশের(Delhi Police) একটি চিঠি সামনে এসেছে। দিল্লী পুলিশ চিঠি পাঠিয়েছে বঙ্গভবনের(Banga Bhavan) অফিসার ইনচার্জকে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নয়া দিল্লির লোধা কলোনিতে আটজনকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে পাওয়া পরিচয় পত্র ,জন্ম সার্টিফিকেট, ব্যাংকের বেশ কিছু নথিতে ‘বাংলাদেশি ভাষা’ লেখা রয়েছে। তৃণমূলের দাবি ওই চিঠিতে দিল্লি পুলিশ এই ভাবেই শব্দ প্রয়োগ করেছে। বঙ্গভবনের কাছে বাংলাদেশী ভাষার দক্ষ ট্রান্সলেটর চাওয়া হয়েছে। এখানেই আপত্তি তুলেছে তৃণমূল বাংলা ভাষাকে কেন বাংলাদেশী ভাষা বলা হচ্ছে বিজেপির কাছে প্রশ্ন তৃণমূলের। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আশায় কোটি কোটি ভারতীয় কথা বলেন এবং লেখেন ‘যে ভাষা ভারতের সংবিধান দ্বারা প্রবিত্র এবং স্বীকৃত তাকে এখন বাংলাদেশি ভাষা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এটা কলংকজনক, অপমানজনক, রাষ্ট্র বিরোধী ও অসাংবিধানিক। এই ঘটনায় জোরদার প্রতিবাদের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তার কথায় আমরা সকলের কাছ থেকে ভারতের বাঙালি বিরোধী সরকারের বিরুদ্ধে অবিলম্বে তীব্র প্রতিবাদের আহ্বান জানাচ্ছি ।যারা ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করার জন্য এই ধরনের সংবিধানবিরোধী ভাষা ব্যবহার করেছে।’মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বিষয় নিয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন ‘এটি সংবিধানের ৩৪৩ অনুচ্ছেদ এবং অষ্টম তফসিলের সরাসরি লঙ্ঘন বাংলাদেশী বলে কোন ভাষা নেই বাংলা ভাষাকে বিদেশী ভাষা বলা কেবল অপমান নয় এটি আমাদের পরিচয় সংস্কৃতি এবং সত্তার ওপর আক্রমণ বাঙালিরা তাদের নিজস্ব মাতৃভূমিতে বহিরাগত নয় ।’অবিলম্বে দিল্লি পুলিশের আধিকারিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)।

এই বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছে শিল্পী মহল ।শিল্পী রূপম ইসলাম এক্স হ্যান্ডেলে লিখেছেন ,’এটা কি? ভারতের ২২ টি সরকারি ভাষার মধ্যে বাংলা নেই এটাকে কেন বাংলাদেশি ভাষা বলা হলো এটা অজ্ঞতা ও মূর্খতার উদাহরণ।’বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেছেন,’ একদম ঠিকই লেখা হয়েছে। আপনি বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই এনে পড়ুন আপনারা বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন। আর কোনটা বাংলাদেশের শফিকুল ইসলাম লিখেছেন। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়।’

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর