‘মুখ্যমন্ত্রী যা বলবেন আদালত তাই করবে’, চাঞ্চল্যকর দাবি মমতার

সব ডান্সিং ড্রাগন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুধু উস্কানি নিয়ে হিংসা করে ওরা। জোর করে অশান্তি পাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আর কাজে কোনও মিল নেই বিজেপির। ওরা শুধু জানে মেরে ফেলতে, বাঁচাতে শেখেনি ওরা। রবিবার যদুবাবুর বাজারে উপনির্বাচনের প্রচারে এসে এভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপ্যাধ্যায়। তাঁর দাবি, ‘কখনও এনআরসি, কখনও সিএএ করে আপনার নাম বাদ দিয়ে দেবে। কিন্তু আমরা যা প্রতিশ্রুতি দিই, তাই করি।’ এলাকার প্রত্যেক ভোটারকে ভোটদানের জন্য অনুরোধ করেন তিনি। ভোট না দিলে বিজেপি নাগরিকত্ব থেকে যে কোনও সময়ে বাদ দিয়ে দিতে পারে বলে আশঙ্কা করেন তিনি। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতির উদাহরণ তুলে ধরেন তিনি। আর এখানেই বিস্ফোরক দাবি করলেন মমতা।

এদিন মমতা বলেন, ‘বিজেপির রাজত্বে কখনও সুবিচার পাওয়া যায় না। ত্রিপুরায় দেখুন…। আমার হাতে একটা ভিডিয়ো এসেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন, ”আদালত কী করবে? আমিই তো সব। আমি যা বলব, আদালত তাই করবে। আমি কাউকে মানি না।” ভিডিয়োটা আমার কাছে আছে। চাইলে দিয়ে দেব। একজন মুখ্যমন্ত্রী এমনটা কীভাবে বলতে পারেন?’ এরপর মমতা জানান, আদালতের রায়কে চ্যালেঞ্জ করা যায় কিন্তু বিচারক বা বিচারপতিকে নয়। তাঁর কথায়, ‘আমিই সব ভেবে নেওয়া, এত ঔদ্ধত্য ভাল নয়।’ একইসঙ্গে তিনি বলেন, ‘অসমে মানুষের অধিকার খর্ব হলে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন যায় না। কিন্তু বাংলায় কিছু ঘটলেই চলে আসে। নির্লজ্জের দল, হেরে গিয়েও হিউম্যান রাইটস পাঠিয়েছে।’ পাশাপাশি গুজরাতের উদাহরণ তুলেও তিনি দাবি করলেন, সেখানকার মানুষও আজ ভাল নেই।

বাংলার বিজেপি নেতাদের গুন্ডা বলেও দাবি করলেন মমতা। বললেন, ‘যাদের একটা কান মুলে দিলে পালিয়ে যাবে, তাঁদের কত কথা। সব ডান্সিং ড্রাগন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুধু উস্কানি নিয়ে হিংসা করে ওরা। জোর করে অশান্তি পাকায়। ওরা ভাবছে এভাবে মানুষকে ধমকাও, চমকাও। কেউ কিছু করতে পারবে না। গ্যাসের দাম এক হাজার থেকে দশ হাজার করে দাও, পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দাও। পিএম কেয়ার্সের নামে টাকা তোলো, সেই টাকার হিসাব কাউকে দেব না। যা ইচ্ছে করে যাও। প্রতিবাদ করার কেউ থাকবে না। এটাই চাইছে বিজেপি।’

এখানেই শেষ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডে মৃত দেহ গঙ্গা ভাসা নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, ‘কতটা অমানবিক এরা। একজন মারা গিয়েছে, তাঁর শেষকৃত্য না করে মৃতদেহর ওপর দাঁড়িয়ে ডান্স করছে। গঙ্গায় দেহ ভাসিয়ে দিচ্ছে।’ ভবানীপুর থেকে শুরু করে এবার ভরতের প্রত্যেক কোণে বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল। রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে মমতার বক্তব্য, ‘ধমকে-চমকে লাভ হবে না। তুমি এজেন্সি পাঠাবে, পাঠাও। ইডি-সিবিআই কাঁচকলা করবে।’ রাজনৈতিক মহলের মতে, এদিনের প্রচারমঞ্চ থেকেই মমতা বিজেপিকে বুঝিয়ে দিলেন, আর সেই দিন বেশি দূরে নয়। এখন থেকেই পতনের দিন গোনা শুরু বিজেপির।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের