ফ্লাইওভারের তলায় টেবিল টেনিস, ক্যারাম প্রতিযোগিতা! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শহরকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতে একের পর এক পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। রাস্তার সৌন্দর্যায়নের পর এবার শহরের অব্যবহৃত জায়গাগুলিকে কাজে লাগানোর ভাবনাও সামনে আনলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশেষ করে ব্রিজের তলায় থাকা জায়গাগুলিকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি শহরের বিভিন্ন রাস্তা রং করে সাজিয়ে তোলার উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। রাস্তার রং নিয়ে বিরোধীদের একাংশ প্রশ্ন তুললেও, শহরকে সুন্দর করে তোলার প্রচেষ্টার পক্ষেই সওয়াল করেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, শহরকে সুন্দর রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে নতুন কোনও কাজ করতে গেলেই নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে, চিংড়িঘাটা ব্রিজে বাইক আরোহীদের স্কিড করে পড়ে যাওয়ার ঘটনা নিয়েও মুখ খুলেছেন অগ্নিমিত্রা। তিনি বললেন , ‘ব্রিজের তলায় যে জায়গা রয়েছে, ওইখানে দুপাশে নেট লাগিয়ে ঘিরে দেব। তারপর খেলার জায়গা তৈরি করে দেব। টেবিল টেনিস কোট হতে পারে। ক্রিকেট হয়ত হবে না ক্যারাম খেলা যেতে পারে। যেমন গড়িয়াহাট ব্রিজের নিচে দাবা খেলা হয়।’ রাস্তার রংয়ের কারণেই দুর্ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, বাইকের চাকা বিভিন্ন কারণেই স্কিড করতে পারে। হাইওয়েতে রং না থাকা সত্ত্বেও দুর্ঘটনা ঘটে। ফলে শুধুমাত্র রাস্তার রংয়ের কারণেই এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

সব মিলিয়ে, শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি অব্যবহৃত জায়গার সদ্ব্যবহার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ব্রিজের তলার জায়গাগুলিকে ঘিরে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের চেহারায় কতটা পরিবর্তন আসে, এখন সেটাই দেখার।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭