মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মেট্রো লাইনের ব্লুপ্রিন্ট, বাস্তবে পরিষেবা দিতে শুরু করেছে। যানজটের নাগপাশ মুক্ত নির্ঝঞ্ঝাট মেট্রো পরিষেবা এবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অব্দি চলবে। শুক্রবার মোট তিনটি লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রীন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান, অরেঞ্জ লাইনে টুবি থেকে বেলেঘাটা, ইয়েলো লাইনে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হল মেট্রো পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ার পেছনে কৃতিত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রয়েছে। তিনি প্রথম কলকাতাকে মেট্রো দিয়ে ঘিরে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

শুক্রবার এই তিন লাইনের উদ্বোধন হওয়ার পরে গোটা কলকাতার পরিবহনের মানচিত্র অনেকটাই বদলে গিয়েছে। হাওড়া ময়দান থেকে যে কেউ মেট্রো রুটেই সহজে পৌঁছে যেতে পারবেন বিমানবন্দর সটলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে কবি সুভাষ বা বেলেঘাটায়। তার জন্য যানজটে পড়তে হবে না। তবে কেমন হবে মেট্রোর ভাড়া?

জানা গিয়েছে, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে গ্রীনলাইনে শিয়ালদার খরচ ২০ টাকা, ফুলবাগানের খরচ হয়েছে ২০ টাকা, সল্টলেক স্টেডিয়ামের খরচ ২০ টাকা, বেঙ্গল কেমিক্যালের খরচ ৩০ টাকা, সিটি সেন্টারের ৩০ টাকা, করুণাময়ীর খরচ ৩০ টাকা, সল্টলেক সেক্টর ৫- খরচ ৩০ টাকা। অরেঞ্জ লাইনে হাওড়া ময়দান থেকে ভিআইপি বাজারের খরচ ৫০ টাকা, ঋত্বিক ঘটকের খরচ ৫০ টাকা, বরুণ সেনগুপ্তের খরচ ৫০ টাকা, বেলেঘাটার খরচ ৫০ টাকা, ইয়েলো লাইনে দমদম ক্যান্টনমেন্ট যেতে খরচ ৪০ টাকা, যশোহর রোডের খরচ ৫০ টাকা, বিমানবন্দরের খরচ ৫০ টাকা, এছাড়া শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড যেতে লাগবে ১০ টাকা,  বিমানবন্দর থেকে দমদমের খরচ ৩০ টাকা, কবি সুভাষের খরচ ৪৫ টাকা, ধর্মতলায় ৪০ টাকা, সল্টলেক সেক্টর ৫: ৭০ টাকা। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে ৮ মিনিট পরপর মেট্রো। সকাল সাড়ে ৬ টা থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।

নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা! লাঠি উঁচিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করল মহিলারা

বক্সঅফিসে সুনামি! বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় ছাড়াল অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’-এর

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের