‘মোদিশাহসুরমর্দিনী’ মমতা, এবার লক্ষ্য দিল্লি

শুধু বাংলাতেই বিজেপি হারানো নয়, এই পোস্টারই বুঝিয়ে দিচ্ছে এবার দিল্লি দখলে ঝাপিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু বাংলা নয়, সারাদেশের নজর ছিল ভবানীপুর উপনির্বাচনের ফলাফলের দিকে। শেষ মুহূর্তে প্রত্যাশিতভাবেই রেকর্ড ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই কালীঘাট মন্দিরের প্রবেশদ্বারের পাশে একটি পোস্টার নজর কাড়ে শহরবাসীর। যেখানে মহিষাসুরমর্দিনীর আদলে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘মোদিশাহসুরমর্দিনী’। যা দেখে বুঝতে অসুবিধা হয় না, নরেন্দ্র মোদি ও অমিত শাহকে অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর মমতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছে তৃণমূল। শুধু বাংলাতেই বিজেপিকে হারানো নয়, এই পোস্টারই বুঝিয়ে দিচ্ছে এবার দিল্লি দখলে ঝাপিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুলসংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়লেও নন্দীগ্রামে সামান্য ভোটের ব্যবধানে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও তা নিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তা তদন্তসাপেক্ষ, কিন্তু ওই হারের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা পালে হাওয়া পেয়েছিল। কারণ, করোনা, লকডাউন, মূল্যবৃদ্ধির জেরে বর্তমানে শক্তিশালী বিজেপির অবস্থাও এখন বেহাল। আর বিজেপির বিরুদ্ধে প্রতি মুহূর্তে লড়ে যাওয়া মমতাকে হারিয়ে কিছুটা তৃপ্তি পেয়েছিল বটে, তবে তা স্থায়ী হল না। কিন্তু চেষ্টা কম করেনি বিজেপি। ভবানীপুর উপনির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠায় ইডি। তৃণমূলের অভিযোগ ছিল, আসলে ভোটের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করাই ছিল বিজেপির মূল উদ্দেশ্য। তাতেও সফল হতে পারল না তাঁরা।

২০২৪-এর লোকসভা নির্বাচনে আগে মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চেয়েছিল বিজেপি। তা বলতে গিয়েই এদিন মমতা আরও একবার বলেন, ‘অনেক চক্রান্ত করেছিল বিজেপি। কিন্তু ভবানীপুরের মানুষ তার জবাব দিয়েছে।’ এর আগে ভোটের প্রচারে এসে মমতা দাবি করেছিলেন, ‘বি দিয়ে ভবানীপুর এবং বি দিয়ে ভারত।’ অর্থাৎ ভবানীপুরে জয় পাওয়া মানেই আগামী দিনে গোটা ভারতেও জয়ের গান শোনা যাবে। ভবানীপুরে সর্বকালীন রেকর্ড ভোটে জয় পেয়েছেন মমতা। তাই নতুন করে আর বলতে হয় না, এবার ২০২৪ সালে মোদি-শাহকে দিল্লির মসনদ থেকে সরানোর লড়াই আরও শক্তিশালী হল।

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ