৯০ কিলোমিটার বেগে বইতে পারে সিত্রাং, খোলা হচ্ছে কন্ট্রোলরুম

রাজ্যের তরফে ২৩ অক্টোবর থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একইসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কন্ট্রোলরুম চালু করতে চলেছে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। রাজ্যের তরফে ২৩ অক্টোবর থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একইসঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কন্ট্রোলরুম চালু করতে চলেছে প্রশাসন। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের নিয়ে এবং ২০ টি দফতরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কথা মাথায় রেখে এই বৈঠক হয় এদিন। সূত্রের খবর এই নির্দেশ দেওয়া হয়েছে।

সিত্রাংয়ের প্রভাবে আগামী ২৪ ও ২৫ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর এই বিপর্যয়ে ক্ষয়ক্ষতি রুখতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্ট্রোলরুম চালু করতে হবে বলে জানিয়েছে নবান্ন। একইসঙ্গে অমাবস্যার কারণে ঘাটগুলিতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কালী পুজোর বিসর্জনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নবান্নের।

নবান্নের তরফে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কালীপুজোর উদ্যোক্তাদের নির্দেশ দিতে হবে প্যান্ডেলের পরিকাঠামো শক্তপোক্ত করার জন্য। ঝড়ের গতির কথা মাথায় রেখে প্যাণ্ডেলের পরিকাঠামো নির্মাণ করতে হবে বলে জানিয়েছে প্রশাসন। সিত্রাং আসার আগে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলি জেলাশাসকদের নিয়ে বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব। জেলাশাসকদের পাশাপাশি ২০ টি দফতরের সচিবরাও বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠক থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জাস্নানো হয়েছে, সোমবার কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে। ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঝড়ের পূর্নাভাসের কারণে সরকারি কর্মীদের কালীপুজো ও দীপাবলির ছুটিও বাতিল করা হয়েছে।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩