কলকাতায় ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের পরিবার সেখানে থাকত না। তবে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় রয়েছে। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। এবার দুর্ঘটনাস্থল বড়বাজার। বাড়ির মালিক সেখানে না থাকলেও বেশ কয়েকটি পরিবার ভাড়া ছিল। হতাহতের খবর না মিললেও ধ্বংসস্তূপের নীচে কেউ আটকা পড়ে আছে কি না, তা জানা যায়নি। উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল কর্মীরা।

কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কটন স্ট্রিটের ওপর অবস্থিত পুরনো বাড়িটির একাংশ বৃহস্পতিবার দুপুরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিউতি ছোটাছুটি শুরু করে দেন স্থানীয়রা। এদিকে খবর দেওয়া হয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকলে। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে কর্মীদের নিয়ে পৌঁছয় আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের পরিবার সেখানে থাকত না। তবে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় রয়েছে। ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। ফলে ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।

লাগাতার বৃষ্টির জেরে গত বুধবার ভোরে ৯ নম্বর আহিরীটোলা লেনে ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল এক শিশু-সহ চারজন। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশকর্মীরাও। এক মহিলাকে তাঁরা উদ্ধারও করে। তবে উদ্ধারের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ৩ বছর বয়সী শিশু ও তার ঠাকুমা। এরপরেই ফের একবার ভয়ানক ঘটনার সাক্ষী থাকল কলকাতাবাসী।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল