‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সংস্থায় মোটা মাইনের চাকরি, ঝাঁ চকচকে কর্পোরেট জীবন অনেকের কাছেই স্বপ্নের ঠিকানা। কিন্তু সেই স্বপ্নের চাকরিই যদি মনে শান্তি না দেয় তাহলে? তখন কি নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে অপছন্দের কাজ চালিয়ে যাওয়া, নাকি সব কিছু ছেড়ে নতুন পথে হাঁটা? কলকাতার ইঞ্জিনিয়ার সোহম চক্রবর্তীর সিদ্ধান্ত যেন এই প্রশ্নেরই অন্যরকম উত্তর। বাবাকে সোজাসুজি জানিয়েছিলেন, ‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না!’

আজকের দিনে নামী প্রযুক্তি সংস্থায় চাকরি পাওয়া সহজ নয়। অথচ সেই সুযোগ পেয়েও তাতে মন বসাতে পারেননি সোহম। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে বেঙ্গালুরুতে ওরাকলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ করতে করতে বুঝতে পারেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের চাকরি তাঁর পছন্দের নয়। দীর্ঘদিন এই পেশায় থাকার কথা ভাবতেই পারছিলেন না তিনি। ২০১৬ সালে শেষ পর্যন্ত চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সোহম। তবে হঠাৎ আবেগের বশে নয়, আগে নিজের সঞ্চয়, পড়াশোনার ঋণ এবং দৈনন্দিন খরচের হিসাব কষেছিলেন। নিয়মিত বেতন ছাড়া কত দিন চলতে পারবেন, তা-ও ভেবে রেখেছিলেন। সব দিক বিবেচনা করেই ঝুঁকি নিতে রাজি হন তিনি। চাকরি ছেড়ে কলকাতায় ফিরে প্রায় এক বছর উবেরের গাড়ি চালান সোহম। বাইরে থেকে দেখলে এটি তার আগের পেশার তুলনায় সম্পূর্ণ আলাদা কাজ। কিন্তু এই অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শহরের নানা জায়গায় ঘুরতে ঘুরতে কলকাতার পুরনো গলি, স্থানীয় সংস্কৃতি, খাবারদাবার এবং ঐতিহ্যকে কাছ থেকে চিনতে শুরু করেন তিনি।

আরও পড়ুন: খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

সোহমের বাবা-মা কলকাতায় Airbnb-এর মাধ্যমে পর্যটকদের থাকার ব্যবস্থা করতেন। সেখানে আসা কয়েক জন বিদেশি পর্যটক শহরটিকে একটু অন্য ভাবে ঘুরে দেখতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে শহর ঘোরার অভিজ্ঞতা থেকেই সোহম বুঝতে পারেন, কলকাতার ইতিহাস ও স্থানীয় জীবনযাত্রা জানার প্রতি পর্যটকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ধীরে ধীরে পর্যটকদের শহর ঘুরিয়ে দেখানোর কাজ শুরু করেন সোহম। পর্যটকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে সেই উদ্যোগকেই ব্যবসার রূপ দেন। তৈরি করেন ‘কলকাতা ক্যাপসুল’ নামে পর্যটন সংস্থা। এই সংস্থার মাধ্যমে কলকাতার ঐতিহাসিক স্থান, পুরনো পাড়া, খাবার এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে চাকরি ছাড়ার পরেই সাফল্য আসেনি। নতুন ব্যবসা থেকে নিয়মিত আয় শুরু করতে এবং আর্থিক ভাবে স্বনির্ভর হতে তাঁর প্রায় দু’বছর সময় লেগেছিল। এখন পর্যটকদের ঘোরানোর পাশাপাশি ব্যবসার ওয়েবসাইট তৈরি, ভিডিও বানানো এবং বিপণনের কাজও সামলান তিনি। প্রযুক্তি নিয়ে পড়াশোনা ও কাজের অভিজ্ঞতাও তাঁর বর্তমান উদ্যোগে কাজে লাগছে। সোহমের দাবি, বর্তমানে তাঁর ব্যবসা থেকে বার্ষিক আয় ওরাকলের চাকরিতে যা পেতেন, তার প্রায় চার থেকে পাঁচ গুণ। যদিও নিজের আয়ের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি তিনি। তাই এই হিসাব তাঁর নিজের দাবি হিসাবেই বিবেচ্য।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি