বেহালার সরশুনায় ছেলেকে গুলি করলো বাবা

এক প্রাক্তন সেনা আধিকারিক এদিন সেই রাগের বশেই নিজের ছেলেকে গুলি করে দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে বেহালার সরশুনায়। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি পুলিশ আটক করেছে ওই সেনা আধিকারিককেও।

Share:

নিজস্ব প্রতিনিধি:  সেনাকর্মী থেকে সেনা আধিকারিক, কর্মজীবনে তাঁরা বেশ চাপের মধ্যেই দিন কাটান। একই সঙ্গে পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার ফলে ছেলেমেয়ে, স্ত্রী, বাবা-মা, ভাই-বোন মায় আত্মীয়স্বজনদের সঙ্গেও মানিয়ে নিতে পারেন না তাঁরা। প্রায়শই তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বদমেজাজ, রাগী, চিৎকার চেঁচামেচি মায় মদ্যপ ও মারধর করারও। এবার সেই রকমই এক প্রাক্তন সেনা আধিকারিক এদিন সেই রাগের বশেই নিজের ছেলেকে গুলি করে দিলেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে। বেহালার সরশুনার ওই ঘটনায় গুলিবিদ্ধ যুবককে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ আটক করেছে ওই প্রাক্তন সেনা আধিকারিককেও।

জানা গিয়েছে, সরশুনার নস্করপাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা আধিকারিক প্রবীণ কুমার বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন মানসিক অবসাদে। বাড়ছিল মদ্যপানের প্রবণতাও। প্রায় রোজই মদ্যপ অবস্থায় ছেলে আর বউকে মারধর করতেন। সেই সঙ্গে ছিল অনান্য পারিবারিক সমস্যাও। প্রতিবেশীরা জানিয়েছেন, বাবার এই আচরণের প্রতিবাদ হামেশাই করতেন ২৩ বছরের ছেলে পবন কুমার। বৃহস্পতিবার রাতে প্রবীণবাবু মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রীকে মারধর শুরু করলে পবন তার প্রতিবাদ করে ও সেই সময় প্রবীণবাবু রাগের বশে তাঁর বন্দুক থেকে গুলি চালিয়ে দেন পবনের দিকে। সেই গুলি লাগে পবনের পায়ে। প্রতিবেশীরা গুলির শব্দে তাঁদের বাড়িতে ভিড় করলে দেখতে পান ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছে পবন। তাঁরাই কার্যত পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি পবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা গিয়েছে, যে দোনলা ১২ বোরের বন্দুক থেকে প্রবীণবাবু গুলি চালিয়েছেন সেটি লাইসেন্সপ্রাপ্ত। যে গুলি ছোঁড়া হয়েছে তা ছররা গুলি। এই গুলিতে কেউ মারা না গেলেও শরীরে বেশ ভালই আঘাত লাগে। সরশুনা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে রাতেই তাঁদের বাড়িতে গিয়ে বন্দুকটি বাজেয়েপ্ত করেন ও প্রবীণবাবুকে আটক করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতেই পবনকে সরশুনার বাড়ি থেকে প্রথমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানে আজ তাঁর অপারেশন হবে বলেই খবর। পুলিশ সূত্রে খবর, প্রবীণবাবু ভারতীয় সেনাবাহিনী থেকে বছর পাঁচেক আগে অবসর নিয়েছেন। সেই সময় ওই একটি লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটি তিনি পেয়েছিলেন সেনাবাহিনী থেকেই। তবে পুলিশ প্রবীণবাবুকে তাঁর আগ্নেয়াস্ত্র-সহ আটক করে জিজ্ঞাসাবাদ করলেও তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের