মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও বিজেপির দুই সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি:বিজেপির পরাজিত প্রার্থীর মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে বিশৃঙ্খলার সৃষ্টি করে বিজেপি। এই অভিযোগে এবার রাজ্য বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কালীঘাট থানার পুলিশ। একইসঙ্গে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও বিজেপির দুই সাংসদ অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

রাজ্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরই বুধবার ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়েই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন সুকান্ত মজুমদার। তারপর বৃহস্পতিবার ফের অশান্তির নেতৃত্বে ছিলেন তিনিই। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী মানস সাহা বুধবার মারা যান। বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় আহত হয়েছিলেন তিনি। ঠাকুরপুকুরের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। মাঝে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার রাতেই মিছিল করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে চায় বিজেপি নেতৃত্ব। পুলিশ বাধা দিলে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন ছিলেন সাংসদ অর্জুন সিংহ, ভবানীপুর উপনির্বাচনে দলীয় প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল, জ্যোতির্ময় সিংহ মাহাতোও। তাঁরা-সহ অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির নামে মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ এবং ৩৫৩ ধারা প্রয়োগ করা হয়েছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার