রেশনের তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে তৎপর নবান্ন

তাই রেশন নিয়ে নানা পদক্ষেপের মাঝে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার

Share:

 

নিজস্ব প্রতিনিধি: পরিবারের সদস্য মারা গিয়েছে কিন্তু তার নামে থাকা রেশন কার্ড জমা করছে না বাড়ির লোক। এইভাবে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় রেশন নিয়ে নানান গাফিলতি আচমকাই ধরা পড়েছে নবান্নের হাতে। রাজ্যের তরফে ‘দুয়ারে রেশন’ প্রক্রিয়া চালু করতে গিয়ে আসল তথ্য উঠে এসেছে সরকারের হাতে। সেখানে দেখা গিয়েছে, রাজ্যে আগেই চালু ছিল ১০ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের পর রাজ্যের রেশন গ্রহীতাদের সংখ্যা বেড়ে প্রায় ১০ লক্ষ ৬০ হাজার হতে পারে। এই পরিসংখ্যানেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যে রেশন কার্ড সারেন্ডার করার সংখ্যা অত্যন্ত নগণ্য।

এত সংখ্যক কার্ড হল কীভাবে? চিন্তা বেড়েছে নবান্নের। তাই বিশেষ বৈঠক করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের তরফে নির্দেশ এবার থেকে প্রতি মাসে জন্ম-মৃত্যুর পঞ্জিকরণ দফতরের আধিকারিকদের মৃতের তালিকা পাঠাতে হবে রাজ্য সরকারের কাছে। জমা দিতে হবে সমব্যথী প্রকল্পের উপভোক্তাদের তালিকাও। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষেরা মূলত রেশন কার্ডের মাধ্যমে অভাবের সংসারে বেশি রেশন তোলে। কিন্তু সেটা বৈধ্য নয়। তাই সমব্যথী প্রকল্পে থাকা তথ্যই হাতিয়ার করেছে সরকার। প্রতিবছর রেশন বাবদ রাজ্য সরকারের ভাঁড়ার থেকে খরচ হয় সাড়ে ৪ হাজার কোটি টাকা। নবান্ন সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে রেশন উপভোক্তাদের প্রকৃত তালিকা পেলে কমপক্ষে ৫০০ কোটি টাকা বাঁচবে সরকারের।

তাই রেশন নিয়ে নানা পদক্ষেপের মাঝে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস