সময় দেননি স্পিকার, কলকাতায় ফিরছেন সাংসদ বাবুল

ফলে সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই এযাত্রায় কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। এ কথা নিজেই জানালেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। ফলে সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই এযাত্রায় কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। এ কথা নিজেই জানালেন তিনি। স্পিকারের অপেক্ষায় আরও কিছুদিন দিল্লিতে থাকতেই পারতেন, তবে বঙ্গে দুর্যোগের ভ্রুকুটি থাকায় দ্রুত ফিরতে চাইছেন সদ্য শাসকদল তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ।

গত ১৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। সেদিনই জানিয়েছিলেন, লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সে জন্য স্পিকারের সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সাতদিন অপেক্ষা করেও সময় দেননি স্পিকার। এ নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘২৩ তারিখ সময় চেয়েছিলাম। কিন্তু পাইনি। আমাকে এবার কলকাতায় ফিরতে হবে। কারণ, দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আর অপেক্ষা করা যাবে না।’

তবে হাল ছাড়তে নারাজ বাবুল। তাঁর কথায়, ‘কবে স্পিকার সময় দেবেন, তা জানা নেই। তবে নিশ্চিত আমাকে সময় উনি সময় দেবেনই। তখন কলকাতা থেকে আসতে হবে, এই যা।’ এদিকে তৃণমূল সূত্রে খবর, বাবুল সুপ্রিয় ইস্তফা দিলে আসানসোলে ফের উপনির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনে বিজেপি জিততে পারবে না। আর তাই স্পিকার এমন গড়িমসি করছেন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার