মুকুল মামলায় অধ্যক্ষের কোর্টেই বল ঠেললো হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে মুকুল রায়ের বিধায়ক পদ থাকবে কী থাকবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সকালে বিজেপির তৃতীয় ধাক্কা। এবারেও সেই ধাক্কা এল আদালতের তরফেই। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল করার দাবি নিয়ে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। সেই আবেদনের জেরে এদিন শুনানির পরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মুকুলের বিধায়ক পদ থাকবে কী থাকবে না বা তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান থাকবেন কী থাকবেন না সে বিষয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার অধ্যক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। আদালত এক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষ কোনও সিদ্ধান্ত না নিলে বা তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিলে তারপর আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।  

শুভেন্দু কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন সেখানে সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখও করা হয়েছিল। মামলাকারী হিসাবে শুভেন্দুর বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট মণিপুরের একটি মামলার ক্ষেত্রে জানিয়েছিল কোন বিধায়ক দলত্যাগ করলে সেই বিধানসভার অধ্যক্ষকে ৩ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ওই বিধায়কের বিধায়ক পদ থাকবে কী থাকবে না। মুকুল রায় মে মাসেই বিজেপি ছেড়েছেন, তাই তাঁর বিধায়ক পদ বাতিল করা হোক। শুভেন্দু এই আবেদন করলেও সাংবিধানিক ভাবে এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষকেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া আছে। মুকুলের বিধায়ক পদ যাবে কী থাকবে তা নিয়ে এদিন আদালতও তাই বিধানসভার অধ্যক্ষের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করতে চায়নি। শুভেন্দু অধিকারীর আবেদন সত্ত্বেও তাই আদালত সময় বেঁধে দিয়ে মুকুলের বল ঠেলে পাঠিয়েছেন অধ্যক্ষের কোর্টে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে মুকুল রায়ের বিধায়ক পদ থাকবে কী থাকবে না, তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান থাকবে কী থাকবে না।

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?