কষ্টে কাটছে দিন, পেনশন বৃদ্ধির জন্য স্পিকারের ঘরে প্রাক্তন বিধায়করা

Share:

 

নিজস্ব প্রতিনিধি: সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রাক্তন বিধায়কেরা। পেনশনের টাকায় আর চলছে না সংসার। তাই প্রাপ্য পেনশন আরও বাড়ানো হোক। এই দাবি জানিয়ে আজ অর্থাৎ বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রাক্তন বিধায়কেরা। ঘটা করে আবার প্রাক্তন বিধায়কদের একটি সংগঠন গড়া হয়েছে বিধানসভায়। বামেদের ইন্ধনেই এই কারসাজি চলছে বলে জানা গিয়েছে। সেই সংগঠনের নাম এক্স এমএলএ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশন। আজই সংগঠনের তরফে একাধিক প্রাক্তন বিধায়ক বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাঁদের দাবি পেশ করেন। সকলের বক্তব্য শুনে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে প্রায় ছশোর কাছাকাছি প্রাক্তন বিধায়ক রয়েছেন। বর্তমানে প্রাক্তন বিধায়কদের পেনশন মাসিক ১২ হাজার টাকা। আর চিকিৎসা খরচ বাবদ অতিরিক্ত ৬ হাজার টাকা পান। এছাড়াও রেলে যাতায়াতের জন্য ৩০ হাজার টাকার কুপন পায় প্রত্যেক বিধায়ক। তারপরেও অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছে সংঠনের নেতারা। এর আগেও স্পিকারকে দাবি জানালেও কোনও সুরাহা হয়নি বলে সংগঠনের তরফে অভিযোগ। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আজ স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে একাধিক দাবি জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, পেনশন ১২ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার করার দাবি করা হয়। সেইসঙ্গে চিকিৎসা বাবদ খরচ ৬ থেকে বাড়িয়ে ১৫ হাজার করার দাবি করা হয়েছে। অনেক প্রাক্তন বিধায়ককে বিভিন্ন কাজে বিধানসভায় আসতে হয়। কিন্তু তাঁদের বসার কোনও জায়গা নেই। সেই কারণে বসার জায়গার জন্যও আর্জি জানানো হয়েছে স্পিকারকে। 

সকলের দাবি মন দিয়ে শুনেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানের জন্য।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়