এসএসকেএমের সামনে গাড়ির ধাক্কায় আহত মা ও দুই সন্তান

আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত মা ও দুই সন্তানকে এসএসকেএমেই ভর্তি করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে ফের বেপরোয়া গাড়ি চালানোর জন্য ঘটল দুর্ঘটনা। রবিবার দুপুর দেড়টা নাগাদ এসএসকেএম হাসপাতালের সামনে পথ দুর্ঘটনা ঘটে। আচমকাই একটি ছোট গাড়ি ব্যাক গিয়ারে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচলতি এক মা ও তাঁর দুই সন্তানকে চাপা দিয়ে চলে যায়। তারপরেই এক স্কুটি চালককে ধাক্কা মারে ওই গাড়ি। মুহূর্তের মধ্যেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাড়ির চালককে মারধরত করতে এগিয়ে যান কিছু মানুষ। যদিও পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রনে আনে ও ঘাতক চালককে গ্রেফতার করে।

আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত মা ও দুই সন্তানকে এসএসকেএমেই ভর্তি করা হয়েছে। আহত স্কুটি চালককেও ভর্তি করা হয়েছে এসএসকেএমে। রবিবার দুপুরে হরিশ মুখার্জি রোড ধরে ভবানীপুরের দিকে যাচ্ছিল ওই ছোট গাড়িটি। এসএসকেএম হাসপাতালের সামনে এসে গাড়িটি হঠাৎ অজ্ঞাত কারণে ব্যাক গিয়ারে পিছনে চলতে শুরু করে। সেই সময় গাড়ির ঠিক পিছনেই ছিলেন ওই মহিলা ও তাঁর দুই সন্তান। তখন তাঁরা আহত হন। পুলিশ সূত্রে এটাই জানা গিয়েছে। গাড়িটির পিছনে এক স্কুটিতে ছিলেন সঞ্জয় মেসি নামে এক ব্যক্তি। তিনি এসএসকেএম হাসপাতালেরই প্যাথোলজি দফতরের কর্মী। তিনিও আহত হন। সকল আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে এসএসকেএমে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু