গেঞ্জি-জাঙ্গিয়া-টুইট ছাড়া ওর কিছু নেই, ‘অতৃপ্ত আত্মা’ তথাগতকে আক্রমণ কুণালের

একের বদলা তিন, বিজেপি নেতা তথাগত রায়ের একটি টুইটের জবাবে তিনটি টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর তাঁদের টুইট যুদ্ধে সরগরম নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: একের বদলা তিন, বিজেপি নেতা তথাগত রায়ের একটি টুইটের জবাবে তিনটি টুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর তাঁদের টুইট যুদ্ধে সরগরম নেটপাড়া। শনিবার ভাইফোঁটার দিনেও রাজনৈতিক মহল সরগরম বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়কে নিয়ে। প্রথমে তাঁর দলেরই নেতা তথা সতীর্থ দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করেন তথাগতকে। এমনকি দল ছেড়ে দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন নিজের পূর্বসুরীকে। এবার প্রতিপক্ষ শিবিরের নেতার পরপর বাউন্সার হজম করতে হল তথাগত রায়কে। শনিবার সকালেই টুইট করে এর সূচনা করেছিলেন তথাগতবাবু। এদিন তাঁর নিশানায় ছিলেন কুণাল ঘোষ। কিছুক্ষণের মধ্যেই তাঁর জবাব দিলেন কুণাল। ‘ভাঁড় সম্রাট’, ‘অপদার্থ’, ‘অতৃপ্ত আত্মা’-র মতো বাছা বাছা বিশেষণও প্রয়োগ করলেন তথাগত রায়ের বিরুদ্ধে।


টুইটে বিজেপি নেতা তথাগত রায় লিখেছিলেন, ‘এই ভাঁড়টি মমতাকে গালাগালি দিয়ে, সারদা কেসে জেলে গিয়ে, জামিন পেয়ে অতীতের পাপ স্খালন করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মমতাপন্থী হয়ে উঠেছে’। এরই জবাবে পরপর তিনটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি লিখলেন, ‘রাজ্যপাল পদ শেষ হলে বাংলায় নেতা হতে এসেছিলেন তথাগত। দিলীপ ঘোষ ঢুকতে দেয়নি। দিলীপবাবু তো নিজে বিধায়ক, সাংসদ হয়েছেন। এরপরই ভাঁড়সম্রাট উল্লেখ করে তিনি লেখেন, ‘গেঞ্জি, জাঙ্গিয়া, টুইট ছাড়া এক পিস লোক নেই। বিজেপিতেও ওকে কেউ মানে না, দিলীপ দা ওকে ঘাড় ধরে তাড়াচ্ছে। ভেসে থাকতে টুইটের বন্যা বইয়ে দেয়। নিজে কোনও দিন জেতেনি, দলকে জেতানোর মুরোদ নেই। অতৃত্ব আত্মা’।

বিরোধীরা ছাড়াও একুশের নির্বাচনে BJP-এর ভরাডুবির পর প্রতিনিয়ত দলের বর্তমান শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে চলেছেন তথাগত রায়। প্রাক্তন এই বিজেপি নেতার ‘আক্রমনাত্মক’ টুইট-পোস্ট হইচই ফেলেছে রাজ্য রাজনীতিতে। দলও বিতর্কে পড়েছে বারবার, পাশাপাশি বিব্রতও হতে হয়েছে বঙ্গ বিজেপিকে। এতদিন চুপ করে থাকলেও শনিবার সকালেই পাল্টা দিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর দুপুরেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এখন অপেক্ষা এর কী জবাব দেন বিজেপির বর্ষীয়ান ‘প্রাক্তন’ নেতা।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা