এই মুহূর্তে

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

নিজস্ব প্রতিনিধি : নজরে একুশে জুলাই। প্রোমো প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই প্রোমোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবিও। আর মাত্র ২৯ দিন। তারপরেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ২১ জুলাইয়ের অনুষ্ঠান। কলকাতার উপকণ্ঠে পালিত হবে এই শহিদ দিবস।

২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রচার আগেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা পোস্টারে  শুধুই দেখা গিয়েছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় নিজেই চাননি তাঁর ছবি রাখতে। এবার সমাবেশের ঠিক একমাস আগে  প্রকাশ হল প্রোমো। পোস্টারে না থাকলেও প্রোমোতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে যেমন বক্তব্য রাখতে দেখা গিয়েছে, তেমন দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

 

প্রোমোতে দেখা গিয়েছে শহিদদের নামের তালিকাও। বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মন্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, ইনু। সকল শহিদের নাম রয়েছে সেখানে। কলকাতার উপকণ্ঠে মানুষের ভিড়কেও প্রোমোতে বেশ ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। ২৬-র নির্বাচনের আগে জোর দেওয়া হয়েছে ২১ জুলাইয়ের সভায়।  দিনটি প্রতিবছর কলকাতা ও জেলা স্তরে শহিদ স্মরণ করে তৃণমূল। কলকাতার রাজপথে বড় মঞ্চ বেঁধে সভার আয়োজন করে শ্রদ্ধা জানানো হয় শহিদদের। দলের বর্ষীয়ান নেতাদের পরামর্শ মেনে ছাত্র, যুব সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছরে এই সভার প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছে।

এই সভার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। চলতি বছরে বড় করে শহিদ দিবস করতে চাইছে তৃণমূল। নির্বাচনের আগে এই সভা নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে তৃণমূলের সর্বস্তরে। রেকর্ড জমায়েত করতে উদ্যোগী তৃণমূল। সেই জমায়েত কত করতে হবে, কীভাবে সফল করা যাবে সবকিছুর টার্গেট নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়া অভিনেতা

বেলদাকাণ্ডের পর্দাফাঁস! ভাইরাল হওয়ার নেশাতে ট্রেন থেকে নেমে গল্প ফাঁদলেন যুবক

‘‌আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই’‌, নির্বাচন কমিশনকে অলআউট চ্যালেঞ্জ মমতার

নির্বাচন কমিশন ‘ক্যাপচার কমিশন’, তোপ মমতার

ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কোথায় কোথায় মোতায়েন?

চা শ্রমিকদের সন্তানের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প, মিলবে একগুচ্ছ সুবিধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ