সাময়িক স্বস্তি মিললেও পুজোর আগেই ফের বর্ষণ কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। কিন্তু রেহাই নেই দক্ষিণেরও। পুজোর আগেই ফের বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুজর আগেই ফের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই মত আবহাওয়া দফতরের।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বিহারের পশ্চিমপ্রান্ত এবং সংলগ্ন উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

হাওয়া অফিস আরও জানিয়েছে, সোম সকালে কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। তবে সপ্তাহের প্রথম দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে আর নতুন করে কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হলে পুজর আগেই কমবে বৃষ্টিপাত।

এদিকে চলতি সপ্তাহ পার করলেই ঢাকে কাঠি পড়তে চলেছে। তাই আগামী সপ্তাহে অর্থাৎ পুজোর দিনগুলিতে বৃষ্টি হবে কিনা আপাতত সেই উত্তরের দিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে হাওয়া অফিসের জানিয়েছে, এখন থেকেই সেকথা জানানো সম্ভব নয়। এমনিতেই আগামী ৬ অক্টোবর উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। কিন্তু তারপরেও যে নতুন করে কোনও ঘূর্ণাবর্তের আবির্ভাব হবে না সেকথা এখন থেকেই জোর দিয়ে বলা সম্ভব নয়।  

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা