এই মুহূর্তে




ক্রমশই এগোচ্ছে নিম্নচাপ, ভাসবে দক্ষিণবঙ্গ, জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধিঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। লাগাতার চলছে বৃষ্টি। গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় প্রায় ভাসছে দক্ষিণবঙ্গ। শুক্রবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, কলকাতায়  শনিবার দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু তাই নয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি।

বর্তমানে গভীর নিম্নচাপ পটুয়াখালি দিয়ে বাংলাদেশে স্থলভাগে প্রবেশ করেছে।  এরফলে বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে গভীর নিম্মচাপ। আর সেই নিম্মচাপের  জেরেই দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, ক্যানিং থেকে উত্তর-পূর্ব দিকে ৯০ কিলোমিটার এবং কলকাতা থেকে পূর্ব-উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে  নিম্মচাপটি। শনিবার সন্ধ্যা থেকে নিম্মচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।  এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাঘুরি করবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

  শনিবার লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর , হুগলি,  কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।  দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে হবে ভারী বৃষ্টি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভাগীরথীর জলে পড়ে গিয়েছিল টাকা, তুলতে গিয়ে পা ফসকে তলিয়ে গেলেন বৃদ্ধ

ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

পুরুলিয়ায় ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দক্ষিণের ৮টি জেলায় দ্রুত নামবে পারদ

এসআইআরে ভুল তথ্য দিলে সাত বছরের জেলের ঘানি টানানোর হুমকি নির্বাচন কমিশন

শহরে ফিরেই অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ