প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ অসুস্থতার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।  তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিকেলে রবীন্দ্রসদনে গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে যান তিনি । সেখানে গিয়ে  আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’  মৃত্যু সংবাদ শুনে নিজেকে আর সামলাতে পারছিলাম না । আমি কখনও অতি পরিচিতদের মৃত্যুর পর তাঁদের মুখ দেখি না। জীবিত অবস্থায় যেমন দেখেছিলাম, তেমনই আমার স্মৃতিতে রাখতে চাই। কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা। তাই আসতেই হল।’ 

প্রতুল মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘ আমি অনেকবার বলেছিলাম, আমরা একটা ব্যবস্থা করে দিই। এতটাই দরাজ ছিলেন । আমাদের চিকিৎসকরা খুব চেষ্টা করেছিলেন, সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু শেষে আর কিছু করা গেল না। ‘ এসব কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে ফুটে ওঠে শোকের ছায়া । 

আরও পড়ুনঃ ‘যতদিন বাংলা গান থাকবে, ততদিন বেঁচে থাকবেন’, প্রতুলের প্রয়াণে শোকাহত মমতা

শনিবার সকালেই এসএসএকেএম হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের খ্যাতনামা শিল্পী তথা  গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর ।  ভুগছিলেন নিউমোনিয়ায়, পরে অন্ত্রে অপারেশন হয় তাঁর। তারপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়   ‘বাংলায় গান গাই’-এর স্রষ্টার।  উল্লেখ্য,  ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে  জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়।  ছোট থেকেই  কবিতায় সুর দিতেন তিনি । কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতা দিয়ে শুরু।   নিজেও লিখেছেন একাধিক গান । গান গাওয়া, লেখা, সবেতেই নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলেছিলেন তিনি ।   বলা যায়  বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়।  তাঁর কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ আজও মুখে মুখে ফেরে।  তাই আচমকাই শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়