স্বস্তি, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমল

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন আর প্রাণ হারিয়েছেন ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার অস্বস্তির পরে কিছুটা হলেও স্বস্তি মিলল। রাজ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য হলেও হ্রাস পেয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭০৮ জন আর প্রাণ হারিয়েছেন ১৩ জন। পাশাপাশি স্বস্তি দিয়ে কমেছে দৈনিক শনাক্তের হার-ও। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৭৩ শতাংশে। কলকাতার কোভিড পরিস্থিতি অবশ্য উদ্বেগজনক রয়েছে।

গত কয়েকদিন ধরেই চোখ রাঙিয়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। উ‍ৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মারণ ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্র সামান্য হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যুর পাশাপাশি পজিটিভিটি রেটও চিন্তা বাড়িয়ে চলছিল। সেই দুঃশ্চিন্তার মেঘ কিছুটা হলেও কাটল।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৯ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ জনে। একদিনে করোনার মৃত্যুমিছিলে ঢলে পড়লেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৮০৬ জন।’

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৪ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ১৫ লক্ষ ৪৩ হাজার ৪০১ জন। সুস্থতার হার দাঁড়িয়ে একই জায়গায়। দীর্ঘদিন বাদে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭১ জনে। কলকাতার করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কল্লোলিনী তিলোত্তমায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪৬ জন।’

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?