এই মুহূর্তে

কবে জাঁকিয়ে শীত বঙ্গে? কেমন থাকবে সপ্তাহ শেষের তাপমাত্রা ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : শহরজুড়ে এখন শীতের আমেজ। বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন দেখেছেন শহর কলকাতা (Kolkata)। শুক্রবার তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা গিয়েছে। গত ৩ দিনে এক ধাক্কায় শহরের তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানা গিয়েছে। সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর আবহাওয়া ১২ ডিগ্রির কাছে রয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন ছিল। শুক্রবারও তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার আরও ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়া নিম্নমুখী। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঠাণ্ডা হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও তাপমাত্রা নিম্নমুখী। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা এই মুহূর্তে বড় বদলের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা শুষ্ক থাকবে। সপ্তাহের শেষে তাপমাত্রা নামবে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ঘন কুয়াশা থাকবে। এর জেরে দৃশ্যমানতার সমস্যা বজায় থাকবে। চলতি সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে। সপ্তাহের শেষে এসে সেই তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫ ডিগ্রির ঘরে। শুক্রবার তাপমাত্রা সকালের দিকে রয়েছে ১৬ ডিগ্রিতে। ফলে এদিন সকাল থেকেই শিরশিরে ঠাণ্ডা অনুভূত হয়েছে রাজ্যের সর্বত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক, নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ