এই মুহূর্তে

শুভেন্দুকে হিরো বানানো হচ্ছে’, কুণালের নিশানায় পুলিশের একাংশ

নিজস্ব প্রতিনিধি: দেখা গিয়েছে একাধিকবার পুলিশ বাধা দিচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (SUVENDU ADHIKARY) সভায়। তবে আদালতে গিয়ে সভা করার অনুমতি নিয়ে আসছেন শিশিরপুত্র। এর পেছনে বড়সড় ‘চক্রান্ত’ দেখতে পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (KUNAL GHOSH)। তাঁর নিশানায় রাজ্য পুলিশের একাংশ। ব্যাপারটা কী?

তৃণমূল মুখপাত্র বলেন, পুলিশের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা ইচ্ছাকৃত ভাবে নিষেধাজ্ঞা জারি করে শুভেন্দু অধিকারীকে হিরো হওয়ার সুযোগ করে দিচ্ছেন। কুণালের প্রশ্ন, আদালত অনুমতি দিলে আগে কেন পুলিশ বাধা দিচ্ছে? আরও প্রশ্ন, আদালতের নির্দেশে কোনও প্রশ্ন থাকলে কেন পুলিশ দ্বারস্থ হচ্ছে না কোর্টের?

তাঁর অভিযোগ, পুলিশের একাংশ এভাবে প্রচারের আলোয় আনতে চাইছে শুভেন্দুকে। চেষ্টা করা হচ্ছে ‘হিরো’ বানানোর। মানে বড়সড় ‘চক্রান্ত’-এর গন্ধ পাচ্ছেন কুণাল। তৃণমূলের একাংশের দাবি, রাজ্যকে ‘ভিলেন’ দেখিয়ে নিজেকে ‘তারকা’ প্রমাণ করতে পুরোটাই ‘সাজানো নাটক’ শুভেন্দুর। এই বিষয়ে কুণাল বলেন, দলের পক্ষ থেকে এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে সত্য সামনে আনা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতসকালে কলকাতার পাঁচ জায়গায় সিবিআই তল্লাশি, ইডির পর সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ