এই মুহূর্তে

টানা বৃষ্টিতে এবার ধস বালি ব্রিজে, তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। তার জেরে জলমগ্ন বিস্তৃর্ণ এলাকা, জল নামার আগেই বৃষ্টিতে ভাসছে এলাকা। এই পরিস্থিতিতে ধসের খবর পাওয়া যাচ্ছে বালি ব্রিজে। বিষয়টি সময়মতো নজরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতরের কর্মীরা। ঘটনাস্থলে গিয়েছেন পূর্ত দফতরের পদস্থ কর্তারা।

দক্ষিণেশ্বরের দিক থেকে বালি ব্রিজে ওঠার রাস্তার বাঁ-দিকে প্রায় ১০০ মিটার অংশে ব্রিজের নীচের মাটি সরে গিয়েছিল। মঙ্গলবার বিষয়টি নজরে আসে ডানলপ ট্রাফিক গার্ডের কর্মীদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্ত দফতরের আধিকারিকদের। টানা টানা দু’ দিনের বৃষ্টির জেরেই ব্রিজের নীচের অংশের মাটি ধুয়ে গিয়েছে বলে অনুমান। বুধবার থেকেই ধস কবলিত এলাকায় বালির বস্তা ও শাল গাছের খুঁটি পুতে মেরামতির কাজ শুরু হয়েছে।

আপাতত ওই অংশ ঘিরে রেখে একমুখী যান চলাচলের ব্য়বস্থা করেছে দক্ষিণেশ্বর ট্রাফিক গার্ড। ফলে বালি ব্রিজ চত্বরে যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে ধীর গতিতে। পূর্ত দফতর সূত্রে খবর, সময়মতো ধসের খবর পাওয়া যাওয়ায় বড় দুর্ঘটনা বাঁচানো গিয়েছে। সেতুর উপর দিয়ে যাত্রী বোঝাই বাস বা যেকোনও গাড়ি যাওয়ার সময় তা উলটে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ