এই মুহূর্তে

আরামবাগে বন্যার জলে নেমে তদারকি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: একটানা বৃষ্টির শেষে ডিভিসি ছাড়া জলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাংশ। শনিবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির আরামবাগে বন্যার জলে নেমে সরেজমিনে তদারকি করলেন তিনি। এদিনও ফের একবার ডিভিসকে একহাত নিলেন মমতা। আবারও দাবি করলেন, রাজ্যকে না জানিয়েই বিপুল পরিমাণ জল ছেড়ে ডিভিসি। যার ফলে বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।

এদিন অন্যান্য জেলার মতোই হুগলির আরামবাগের কালিকাপুর গ্রামে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এতটাই খারাপ যে এলাকার সাধারণ মানুষকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। অনেকে আবার বাড়ির ছাদে, গেছের ডালে আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এসে জল পেরিয়ে সোজা হেঁটে যান গ্রামের দিকে। তাঁকে দেখে গ্রামবাসী উচ্ছ্বাসে ফেটে পড়েন। দূরে থাকা গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারের থেকে মুখ্যমন্ত্রী জানতে চান, কতটা এলাকা জুড়ে এই অবস্থা? কোন কোন ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত জলের তলায়, তাঁর পূর্ণাঙ্গ রিপোর্ট নেন তিনি। এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।

সাংবাদিকদের মুখ তাঁকে ঘিরে ধরেন। তখন মুখ্যমন্ত্রী জানান, ‘এটা ম্যান মেড ফ্লাড। সাড়ে ৫ লক্ষ কিউসেকেরও বেশি জল ছেড়েছে ডিভিসি। তাও রাজ্যকে না জানিয়েই। প্রায় ৮টি জেলা প্লাবিত। জুলাইয়ে তাও কম জল ছেড়েছিল। আমরা এনডিআরএফ ও এসডিআরএফ মিলিয়ে মোট ৫০টি দল নামিয়েছি।’ এভাবে জল না ঝেড়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে ডিভিসিকে, দাবি মুখ্যমন্ত্রীর। বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পর এদিনই নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে প্লাবিত জেলাগুলির জেলাশাসক, মুখ্য সচিব এবং সমস্ত দফতরের প্রধান সচিবরাও হাজির থাকবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

রাজ্যে এসআইআরের বলি আরও এক বৃদ্ধা, মৃত্যুমিছিলে মোট ১২৭!

ঝাড়গ্রামে চাষের জমিতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

সিপিএম নেতৃত্বের দাদাগিরি, জাতীয় সড়ক অবরুদ্ধ করে সভা

‘হিজ মাস্টার্স ভয়েস’, জাতীয় ভোটার দিবসে কমিশনকে নিশানা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ